শর্ত ভঙ্গে অনুমোদন বাতিল
বাংলা পাঠ
৯। শর্ত ভঙ্গের কারণে অনুমোদন বাতিল।-
১[ধারা ৩ অথবা ৩গ] এর অধীন প্রাপ্ত অনুমোদন উহাতে উল্লিখিত কোনো শর্ত লঙ্ঘন করিবার কারণে অথবা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে অনুমোদন লাভ করিলে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা, ক্ষেত্রমত, কমিটি কর্তৃক উক্ত অনুমোদন বাতিল করা যাইবে।
সংশোধনী টীকা (১)
- “ধারা ৩” শব্দ ও সংখ্যার পরিবর্তে “ধারা ৩ অথবা ধারা ৩গ” শব্দগুলি ও সংখ্যাগুলি ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৩৫ নং আইন) এর ৫ ধারা দ্বারা প্রতিস্থাপিত।
বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ১০)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।
মূল পাঠ (ইংরেজি)
9. The sanction granted under 1[section 3 or section 3C] shall be liable to cancellation by the Authorised Officer or the Committee, as the case may be, for breach of any of the terms or conditions or making statements not correct under which such sanction was granted.
সংশোধনী টীকা (১)
- The words and figures “section 3 or section 3C” were substituted for the word and figure “section 3” by section 5 of the Building Construction (Amendment) Act, 1990 (Act No. XXXV of 1990)
মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।
তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 9 — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।