RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১২১

শ্রমিক কল্যাণ সমিতির প্রতিনিধিদের চাকরি নিরাপত্তা সম্পর্কিত বিশেষ বিধান

১টি বিধি

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১২১। (১) কোনো মালিক বা কোনো শিল্প প্রতিষ্ঠান উহার শ্রমিক কল্যাণ সমিতির কোনো প্রতিনিধি হইবার কারণে কোনো শ্রমিকের সঙ্গে কোনোরূপ বৈষম্যমূলক আচরণ করিবে না।

(২) কোনো মালিক বা কোনো শিল্প প্রতিষ্ঠান নিম্নরূপ কোনো কার্যক্রম গ্রহণ করিতে পারিবে না-

(ক) শ্রমিক কল্যাণ সমিতির কোনো প্রতিনিধিকে এক জোন হইতে অন্য জোনে অথবা এক শিল্প প্রতিষ্ঠান বা ইউনিট হইতে অন্য শিল্প প্রতিষ্ঠানে বা ইউনিটে প্রতিনিধির সম্মতি ব্যতিরেকে বদলি;

(খ) কোনো শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা অন্য কোনো প্রতিনিধিকে চাকরি হইতে বরখাস্ত, অপসারণ বা অন্য কোনোভাবে কর্মচ্যুত :

তবে শর্ত থাকে যে, কোনো শ্রমিক কল্যাণ সমিতির কোনো প্রতিনিধিকে এই আইন, বিধি বা প্রবিধানের অধীন নিষিদ্ধ বা অন্যায় আচরণের অভিযোগের ভিত্তিতে চাকরি হইতে সাময়িকভাবে বরখাস্ত করিতে বা তাহার বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যক্রম গ্রহণ করিতে মালিক বারিত বলিয়া গণ্য হইবে না।

(৩) উপ-ধারা (২) এর দফা (ক) এর অধীন কোনো প্রতিনিধির সম্মতিক্রমে তাহার বদলি এবং দফা (খ) এ উল্লিখিত কোনো প্রতিনিধির বিরুদ্ধে কোনোরূপ কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্বাহী চেয়ারম্যানের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে এবং নির্বাহী চেয়ারম্যান, প্রয়োজনে, তদন্তের মাধ্যমে এতদ্সংক্রামত্ম সত্যতা নিরূপণ করিতে পারিবেন।

(৪) উপ-ধারা (২) ও (৩) এর অধীন মালিকের যে কোনো কার্যের বৈধতার প্রশ্নে সিদ্ধান্ত প্রদানে নির্বাহী চেয়ারম্যানের কর্তৃত্ব থাকিবে, এবং তিনি মালিকের সিদ্ধান্ত বহাল রাখিতে বা বাতিল করিতে এবং কোনো প্রতিনিধিকে স্ব-পদে পুনর্বহাল এবং তাহার অপরিশোধিত মজুরি ও সুবিধাদি পরিশোধের নির্দেশ প্রদান করিতে পারিবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১২১ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ১৯৭

শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি, কতিপয় কর্মকর্তা এবং সাধারণ শ্রমিকের বদলির বিধি-নিষেধ

শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের কোনো প্রতিনিধিকে আইনের ধারা ১২১ এর বিধান অনুসরণ না করিয়া তাহার সম্মতি ব্যতিরেকে এক জোন হইতে অন্য জোনে বদলি করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, সাধারণ শ্রমিককে একই মালিকের অধীন একই জোনে বা অন্য জোনে ভিন্ন বিভাগে বা ভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আইনের ধারাবাহিকতা ও অন্যান্য সুবিধাসহ বদলি করা যাইবে।

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়ইপিজেড-এর যে প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতির প্রতিনিধি কর্মরত, তাদের বদলি, বরখাস্ত বা শৃঙ্খলামূলক ব্যবস্থার আগে প্রযোজ্য।

করণীয় (ধাপে ধাপে)

  1. সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিষদের প্রতিনিধিদের হালনাগাদ তালিকা HR-এ রাখুন।
  2. প্রতিনিধি হওয়ার কারণে বেতন, পদোন্নতি, কাজ বণ্টন বা সুবিধায় কোনো বৈষম্য হচ্ছে কিনা নিয়মিত পর্যালোচনা করুন।
  3. প্রতিনিধিকে অন্য জোন বা ইউনিটে বদলি করতে হলে তার লিখিত সম্মতি ও নির্বাহী চেয়ারম্যানের পূর্বানুমতি নিন।
  4. অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত বা শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার আগে নির্বাহী চেয়ারম্যানের পূর্বানুমতি নিন।
  5. নির্বাহী চেয়ারম্যান পুনর্বহাল বা বকেয়া মজুরি পরিশোধের নির্দেশ দিলে তা দ্রুত কার্যকর করুন।

যে নথি রাখতে হবে

  • সমিতির প্রতিনিধিদের হালনাগাদ তালিকা
  • বদলির ক্ষেত্রে প্রতিনিধির লিখিত সম্মতিপত্র
  • নির্বাহী চেয়ারম্যানের কাছে আবেদন ও পূর্বানুমতিপত্র
  • শৃঙ্খলামূলক কার্যক্রমের অভিযোগ, তদন্ত ও সিদ্ধান্তের নথি
দায়িত্ব
HR ও Admin, Compliance, Management
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

প্রতিনিধিদের বদলি বা শৃঙ্খলামূলক কার্যক্রমে নির্বাহী চেয়ারম্যানের পূর্বানুমতি ছিল কিনা এবং বৈষম্যের অভিযোগ আছে কিনা দেখা হয়।

খেয়াল রাখুন

বিধি ১৯৭ অনুযায়ী সাধারণ শ্রমিককে চাকরির ধারাবাহিকতা ও সুবিধাসহ একই মালিকের অধীনে বদলি করা যায়; এই সুযোগ প্রতিনিধিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

না মানলে

প্রতিনিধি হওয়ার কারণে বরখাস্ত বা হুমকি ধারা ১১৫(১) অনুযায়ী অন্যায় আচরণ, যার দণ্ড ধারা ১৫১(১) অনুযায়ী ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

EPZ: প্রতিনিধিকে সম্মতি ছাড়া অন্য জোন বা ইউনিটে বদলি, আর সভাপতি, সাধারণ সম্পাদক বা কোনো প্রতিনিধিকে বরখাস্ত বা অপসারণ করা যাবে না (অন্যায় আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত ও শৃঙ্খলা ব্যবস্থা চলে); এসব ক্ষেত্রে নির্বাহী চেয়ারম্যানের পূর্বানুমতি লাগবে, তিনি পুনর্বহালও করাতে পারেন। BLA ধারা ১৮৭: শুধু সম্মতি ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় বদলি নিষেধ।

BLA ধারা ১৮৭ পাশাপাশি দেখুন

BLA ধারা ১৮৭ · সভাপতি ও কতিপয় কর্মকর্তাকে বদলী করা যাইবে না

১৮৭। কোন ট্রেড ইউনিয়নের সভাপতি ১[ও সাধারণ সম্পাদকসহ কোন কর্মকর্তাকে তাহাদের] সম্মতি ব্যতিরেকে এক জেলা হইতে অন্য জেলায় বদলী করা যাইবে না।

EPZ ধারা ১২১ · শ্রমিক কল্যাণ সমিতির প্রতিনিধিদের চাকরি নিরাপত্তা সম্পর্কিত বিশেষ বিধান