RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১৪৬

কার্যক্রম চলাকালে চাকরির শর্ত অপরিবর্তিত থাকা

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১৪৬। (১) শিল্প বিরোধ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো মীমাংসা কার্যধারা চলাকালে, অথবা সালিশকারী, ইপিজেড শ্রম আদালত অথবা ইপিজেড শ্রম আপিল ট্রাইব্যুনালের নিকট কোনো কার্যধারা চলাকালে কোনো মালিক বিরোধে জড়িত কোনো শ্রমিকের, উক্ত কার্যধারা শুরু হইবার পূর্বে প্রযোজ্য চাকরির শর্তাবলি তাহার অসুবিধা হয় এমনভাবে পরিবর্তন করিতে পারিবেন না, অথবা মীমাংসাকারী, সালিশকারী, ইপিজেড শ্রম আদালত অথবা ইপিজেড শ্রম আপিল ট্রাইব্যুনাল, যখন যেখানে বা যাহার নিকটে উক্তরূপ কার্যধারা চলিতে থাকে, এর বিনা অনুমতিতে, উক্ত বিরোধ সম্পর্কিত নহে এমন অসদাচরণের জন্য ব্যতীত, উক্তরূপে শ্রমিককে চাকরি হইতে অপসারণ, বরখাস্ত বা অন্য কোনোভাবে শাস্তি প্রদান করিতে পারিবেন না অথবা তাহার চাকরির অবসান করিতে পারিবেন না।

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো কার্যধারা অব্যাহত থাকাকালে, কোনো শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের কোনো প্রতিনিধিকে, ইপিজেড শ্রম আদালতের পূর্বানুমতি ব্যতিরেকে, অপসারণ, বরখাস্ত অথবা অসদাচরণের জন্য অন্য কোনোভাবে শাস্তি প্রদান করা যাইবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৪৬ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়মীমাংসা, সালিশ, ইপিজেড শ্রম আদালত বা আপিল ট্রাইব্যুনালে শিল্প বিরোধের কার্যধারা চলাকালে বিরোধে জড়িত শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য।

করণীয় (ধাপে ধাপে)

  1. কার্যধারা শুরুর তারিখ থেকে বিরোধে জড়িত শ্রমিকদের তালিকা HR ও Payroll-কে দিন।
  2. এ সময়ে তাদের মজুরি, কর্মঘণ্টা বা অন্য শর্ত অসুবিধাজনকভাবে পরিবর্তন করবেন না।
  3. বিরোধ-বহির্ভূত অসদাচরণ ছাড়া শাস্তি, বরখাস্ত বা চাকরি অবসানের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন।
  4. সমিতির নির্বাহী পরিষদের প্রতিনিধিকে শাস্তি দিতে হলে ইপিজেড শ্রম আদালতের পূর্বানুমতি নিন।

যে নথি রাখতে হবে

  • বিরোধে জড়িত শ্রমিকদের তালিকা
  • শাস্তি বা অবসানের জন্য অনুমতির আবেদন ও অনুমতিপত্র
  • শৃঙ্খলামূলক কার্যক্রমের নথি
দায়িত্ব
HR ও Admin, IR, Management
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

বিরোধ চলাকালে জড়িত শ্রমিকদের চাকরির শর্ত পরিবর্তন বা অনুমতি ছাড়া বরখাস্ত হয়েছে কিনা দেখা হয়।

না মানলে

ধারা ১৫৭ অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ড।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

BLA ধারা ২২৮-এও একই বিধান: কার্যধারা চলাকালে বিরোধে জড়িত শ্রমিকের চাকরির শর্ত তার অসুবিধা হয় এমনভাবে বদলানো বা অনুমতি ছাড়া শাস্তি দেওয়া যায় না। বিশেষ সুরক্ষা EPZ-এ WWA নির্বাহী পরিষদের প্রতিনিধির (ইপিজেড শ্রম আদালতের পূর্বানুমতি লাগে), BLA-তে ট্রেড ইউনিয়ন কর্মকর্তার।

BLA ধারা ২২৮ পাশাপাশি দেখুন

BLA ধারা ২২৮ · কার্যধারা অনিষ্পন্ন থাকা কালে চাকুরীর শর্তাবলী অপরিবর্তিত থাকিবে

২২৮৷ (১) শিল্প বিরোধ সংক্রান্ত কোন বিষয়ে কোন সালিসী কার্যধারা চলাকালে, অথবা মধ্যস্থতাকারী, শ্রম আদালত অথবা ট্রাইব্যুনালের নিকট কোন কার্যধারা চলাকালে কোন মালিক বিরোধে জড়িত কোন শ্রমিকের, উক্ত কার্যধারা শুরু হইবার পূর্বে প্রযোজ্য চাকুরীর শর্তাবলী তাহার অসুবিধা হয় এমনভাবে পরিবর্তন করিতে পারিবেন না, অথবা সালিস, মধ্যস্থতাকারী, শ্রম আদালত অথবা ট্রাইব্যুনাল, যখন যেখানে বা যাহার নিকটে উক্তরূপ কার্যধারা চলিতে থাকে, এর বিনা অনুমতিতে, উক্ত বিরোধ সম্পর্কিত নহে এমন অসদাচরণের জন্য ব্যতীত, উক্তরূপে শ্রমিককে চাকুরী হইতে ডিসচার্জ, বরখাস্ত বা অন্যকোন ভাবে শাস্তি দিতে পারিবেন না অথবা তাহার চাকুরীর অবসান করিতে পারিবেন না৷

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, শ্রম আদালতের পূর্ব অনুমোদন ব্যতিরেকে উক্ত উপ-ধারায় উল্লিখিত কোন কার্যক্রম চলাকালে ট্রেড ইউনিয়নের কোন কর্মকর্তাকে ডিসচার্জ, বরখাস্ত অথবা অন্য কোন ভাবে অসদাচরণের জন্য শাস্তি দেওয়া যাইবে না৷

EPZ ধারা ১৪৬ · কার্যক্রম চলাকালে চাকরির শর্ত অপরিবর্তিত থাকা