কার্যধারার স্থান
আইনের টেক্সট
৮৭। যেক্ষেত্রে এই অধ্যায়ের অধীন কোনো বিষয় ইপিজেড শ্রম আদালত কর্তৃক বা ইপিজেড শ্রম আদালত সমীপে সম্পাদন হইবার কথা সেক্ষেত্রে উহা এই অধ্যায়ের এবং কোনো বিধির বিধান সাপেক্ষে সংশ্লিষ্ট ইপিজেড শ্রম আদালত কর্তৃক বা ইপিজেড শ্রম আদালত সমীপে সম্পাদিত হইবে যাহার এলাকার মধ্যে যে দুর্ঘটনার ফলে জখম হইয়াছে বা উহা ঘটিয়াছে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৮৭ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
অর্থ বণ্টন ও বণ্টিত অর্থের প্রতিবেদন
(১) হস্তান্তরকারী কর্তৃপক্ষের নিকট হইতে গৃহীত অর্থ আইন এবং এই বিধিমালার বিধান অনুযায়ী যতদূর সম্ভব বিলি বা বণ্টন করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, হস্তান্তরকারী কর্তৃপক্ষ যদি উক্ত অর্থ বিলির বিষয়ে কোনো নির্দেশ প্রদান করেন সেইক্ষেত্রে উহাও প্রতিপালন করিতে হইবে।
(২) হস্তান্তরকারী কর্তৃপক্ষের নিকট হইতে প্রাপ্ত অর্থ বিলির পদ্ধতি সম্পর্কে প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন প্রদান করিতে হইবে।
(৩) প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ নয় এইরূপ কোনো ইপিজেড শ্রম আদালত কোনো অর্থের কোনো অংশ বিলি করিয়া থাকিলে উহা কোন পদ্ধতিতে বিলি করা হইয়াছে উহার ২ (দুই) কপি রিপোর্ট প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবে এবং আইনের ধারা ৮৭ অনুযায়ী অন্য কোনো ইপিজেড শ্রম আদালতের নিকট হইতে উক্ত অর্থ তিনি গ্রহণ করিয়া থাকিলে উক্ত ইপিজেড শ্রম আদালতের মাধ্যমে রিপোর্ট প্রেরণ করিতে হইবে।
ব্যাখ্যা: এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে
(ক) ‘প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ’ বলিতে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ এবং বিলি বা বন্টনের জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কোনো কর্তৃপক্ষ বা কোনো ইপিজেড শ্রম আদালতকে বুঝাইবে;
(খ) ‘হস্তান্তরকারী কর্তৃপক্ষ’ বলিতে বাংলাদেশ বা অন্য দেশের কোনো কর্তৃপক্ষকে বুঝাইবে যাহা শ্রমিকের ক্ষতিপূরণ সংক্রান্ত আইন অনুযায়ী প্রদানযোগ্য এককালীন অর্থ বাংলাদেশে বাস করেন বা করিবেন এইরূপ কোনো লোকের কল্যাণে দেশে বা দেশের কোনো অংশে প্রেরণের ব্যবস্থা করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
এই ধারার জন্য আলাদা তুলনা নোট এখনও লেখা হয়নি।
BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।