চিকিৎসা কেন্দ্র
আইনের টেক্সট
৩৭। (১) প্রত্যেক জোনে চিকিৎসা কেন্দ্র থাকিবে ।
(২) প্রত্যেক শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট জোনের চিকিৎসা কেন্দ্রের সদস্য হইবে এবং সদস্য কর্তৃক প্রদেয় চাঁদা এবং অন্যান্য বিষয়াদি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৩৭ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
চিকিৎসা কক্ষ
(১) যেই সকল প্রতিষ্ঠানে সাধারণত ৩০০ (তিনশত) জন বা ততোধিক শ্রমিক নিয়োজিত থাকেন সেই সকল প্রতিষ্ঠানে নির্ধারিত মাপের ও যন্ত্রপাতি সজ্জিত অথবা অন্যান্য সুবিধা সংবলিত ডিসপেনসারিসহ একটি চিকিৎসা কক্ষ থাকিবে।
(২) চিকিৎসা কক্ষটি কমপক্ষে একজন রেজিস্টার্ড চিকিৎসকের দায়িত্বে থাকিবে এবং তাহাকে সহায়তা করিবার জন্য অন্যূন একজন প্রশিক্ষিত কম্পাউন্ডার বা মেডিকেল এসিস্ট্যান্ট, নার্স এবং অধঃস্তন কর্মচারী থাকিবেন:
তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকের সংখ্যা ৩ (তিন) হাজারের অধিক হইলে অন্যূন ২ (দুই) জন রেজিস্টার্ড চিকিৎসক ও তাহাদেরকে সহায়তা করিবার জন্য প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল এসিস্ট্যান্ট এবং নার্স রাখিতে হইবে:
আরও শর্ত থাকে যে, কোনো প্রতিষ্ঠানের শ্রমিক ৩ (তিন) শিফটে কাজ করিলে রাতের শিফটে রেজিস্টার্ড চিকিৎসকের পরিবর্তে একজন ডিপ্লোমা সনদধারী মেডিকেল এসিস্ট্যান্ট রাখিতে হইবে।
(৩) চিকিৎসা কক্ষ যতখানি সম্ভব প্রতিষ্ঠানের অন্যান্য অংশ হইতে পৃথক থাকিবে এবং প্রতিষ্ঠানের সহনীয় মাত্রার অধিক শব্দপূর্ণ স্থানে অবস্থিত হইবে না।
(৪) যেই সকল ভবন বা ভবনের কোনো অংশ রোগীর কক্ষ হিসাবে ব্যবহৃত হয় উহার নকশা ও স্থানের নকশা অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের অনুমোদিত হইতে হইবে।
(৫) চিকিৎসা কক্ষের মেঝে মসৃণ, অভেদ্য ও মজবুত হইবে এবং দেয়াল ১.৫০ মিটার উচ্চতা পর্যন্ত অভেদ্য হইবে এবং কক্ষটি পর্যাপ্ত বায়ু চলাচলসম্পন্ন হইবে এবং স্বাভাবিক ও কৃত্রিম উভয়ভাবে আলোকিত থাকিতে হইবে।
(৬) চিকিৎসা কক্ষ প্রাথমিক চিকিৎসা ও রোগীর রোগ নিরাময়ের প্রয়োজনে ব্যবহৃত হইবে এবং উপ-বিধি (১) অনুযায়ী উহাতে কমপক্ষে নিম্নবর্ণিত আসবাব ও সরঞ্জাম থাকিবে, যথা:
(ক) গরম পানি ও ঠান্ডা পানির ১ (এক) টি প্রলেপযুক্ত পাত্র;
(খ) মসৃণ উপরিতল বিশিষ্ট ১.৮৫ ১.১০ মিটার মাপের ১ (এক) টি টেবিল;
(গ) যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণের ব্যবস্থা;
(ঘ) শয়নের জন্য ২(দুই) টি আসন ও ২(দুই) টি স্ট্রেচার ও ১(এক) টি হুইল চেয়ার;
(ঙ) ২ (দুই) টি বালতি বা আটসাঁট ঢাকনাযুক্ত পাত্র;
(চ) পানি গরম করিবার জন্য ১ (এক) টি কেটিল ও স্পিরিট ষ্টোভ বা অন্য কোনো উপযুক্ত ব্যবস্থা;
(ছ) ১২ (বারো) টি (৯১.৪৪ সে.মি১০.১৬ সে.মি.০.৬৩ সে.মি.) কাঠের সাধারণ চটি;
(জ) ১২ (বারো) টি (৩৫.৫৬৭.৬২ সে.মি. ০.৬৩ সে.মি.) কাঠের সাধারণ চটি;
(ঝ) ৬ (ছয়) টি (২৫.৪০ ৫.০৮ ০.৬৩ সে.মি.) কাঠের সাধারণ চটি;
(ঞ) ৬ (ছয়) টি পশমি কম্বল;
(ট) ১ (এক) জোড়া আর্টারি ফরসেপ;
(ঠ) ২ (দুই) টি মাঝারি আকারে স্পঞ্জ;
(ড) ৬ (ছয়) টি হাত তোয়ালে;
(ঢ) ৪ (চার) টি ট্রে;
(ণ) ৪ (চার) টি কার্বলিক সাবান;
(ত) ২ (দুই) টি কাঁচের পাত্র;
(থ) ২ (দুই) টি ডাক্তারি থার্মোমিটার এবং কয়েকটি হাইপোডারমিক সিরিঞ্জ;
(দ) দাগকাটা মাপন গ্যাস এবং চা চামচ;
(ধ) চোখ ধোঁয়ার সরঞ্জাম;
(ন) এক বোতল (১ লিটার) ১:২০ কার্বলিক লোশন;
(প) ৩ (তিন) টি চেয়ার;
(ফ) ১ (এক) টি পর্দা;
(ব) ১ (এক) টি বৈদ্যুতিক হ্যান্ড টর্চ;
(ভ) বিধি ৪৪(৪)(৫)(৬) অনুযায়ী নির্ধারিত মানের একটি প্রাথমিক চিকিৎসার বাক্স বা আলমারি;
(ম) ধনুষ্টংকার প্রতিরোধক সিরামের পর্যাপ্ত সরবরাহ; এবং
(য) টুরনিকেট (রক্ত বন্ধ করিবার উপকরণ)।
(৭) হাসপাতাল হইতে কোনো যানবাহন পাইবার ব্যবস্থা না থাকিলে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিককে গুরুতর দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে দ্রুত পরিবহণের জন্য উপযুক্ত ও সার্বক্ষণিক কার্যক্ষম যানবাহনের ব্যবস্থা রাখিতে হইবে।
(৮) চিকিৎসা কক্ষে সেবাদানকৃত সকল দুর্ঘটনা এবং অসুস্থতার চিকিৎসার রেকর্ড রাখিতে হইবে এবং প্রয়োজনে পরিদর্শক সমীপে উহা উপস্থাপন করিতে হইবে।
(৯) পরিদর্শক কর্তৃক, সময় সময়, জারিকৃত নির্দেশিত মাত্রায় ওষুধ ডিসপেনসারিতে সংরক্ষণ করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
- করণীয়
- জোনের চিকিৎসা কেন্দ্রের সদস্যপদ ও চাঁদা হালনাগাদ রাখুন।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
EPZ: প্রতিটি জোনে চিকিৎসা কেন্দ্র; প্রতিষ্ঠানকে সদস্য হতে হবে। BLA-তে প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা কক্ষের বিধান ধারা ৮৯-এ, আর শ্রম বিধিমালার বিধি ৭৬–৭৮-এ।
BLA-এ সরাসরি সমতুল্য ধারা এখানে এখনও যুক্ত হয়নি।