RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা১২২

অংশগ্রহণকারী কমিটি

১৯টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

১২২। (১) কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ গঠিত না হইলে বা বিলুপ্ত হইলে সে প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠন করা যাইবে :

তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ গঠনেরসঙ্গে সঙ্গে অংশগ্রহণকারী কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হইবে।

(২) মালিক ও শ্রমিকগণের প্রতিনিধি সমন্বয়ে অংশগ্রহণকারী কমিটি গঠিত হইবে এবং উহাতে মালিক ও শ্রমিকগণের প্রতিনিধির সংখ্যা সমহারে হইবে।

(৩) অংশগ্রহণকারী কমিটিতে উভয়পক্ষে মোট সদস্য সংখ্যা ৬ (ছয়) জনের কম এবং১৬ (ষোলো) জনের অধিক হইবে না এবং অংশগ্রহণকারী কমিটির মেয়াদ কোনোক্রমেই ২ (দুই) বছরের অধিক হইবে না।

(৪) উক্ত কমিটির শ্রমিক প্রতিনিধিগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণের মধ্য হইতে নির্বাচিত বা মনোনীত হইবেন।

(৫) অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক পক্ষের নির্বাচিত বা মনোনীত প্রতিনিধিদের কমিটির মেয়াদকালে তাহাদের সম্মতি ব্যতিরেকে মালিক বদলি করিবেন না।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১২২ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে ১৯টি বিধি সংযুক্ত। প্রতিটির পূর্ণ টেক্সট বিধির পাতায়।

বিধি ২২০ · অংশগ্রহণকারী কমিটি গঠন(১) কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ গঠিত না হইলে বা বিলুপ্ত হইলে এইরূপ প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম আরম্ভ হইবার পরবর্তী ৩…বিধি ২২১ · অংশগ্রহণকারী কমিটিতে মালিকের প্রতিনিধি মনোনয়ন(১) প্রতিষ্ঠানের পক্ষে । সাধারণত প্রধান নির্বাহী অথবা বিভাগীয় অথবা শাখা প্রধান বা কল্যাণ কর্মকর্তা মালিকের প্রতিনিধি হইবেন এবং যেইখানে এইরূপ বিভাগ অথবা শাখা নাই সেইখানে…বিধি ২২২ · অংশগ্রহণ কমিটিতে শ্রমিক প্রতিনিধি মনোনয়ন(১) অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের মধ্য হইতে নির্বাচিত বা মনোনীত হইবেন: তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠানের কোনো শ্রেণি, শাখা বা…বিধি ২২৩ · অংশগ্রহণ কমিটিতে প্রেরিত প্রতিনিধিদের নাম প্রকাশশ্রমিক প্রতিনিধি মনোনীত বা নির্বাচিত হইবার ৭ (সাত) দিনের মধ্যে মালিক বিজ্ঞপ্তি মারফত অংশগ্রহণকারী কমিটি গঠন করিবেন এবং সেই বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে প্রদর্শন করিতে হইবে এবং…বিধি ২২৪ · অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি(১) কোনো প্রতিষ্ঠানে শ্রমিক প্রতিনিধি মনোনীত করা সম্ভব না হইলে সেইক্ষেত্রে কারখানা ব্যবস্থাপনা নির্বাহী পরিচালককে অবহিত করিয়া গোপন ব্যালটের মাধ্যমে অংশগ্রহণকারী কমিটির…বিধি ২২৫ · নির্বাচন পরিচালনা কমিটি(১) বিধি ২২৪ এর অধীন অংশগ্রহণকারী কমিটির প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে মালিক নির্বাচনের অন্যূন ৩০ (ত্রিশ) দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য মালিক ও শ্রমিকের সমন্বয়ে ৫…বিধি ২২৬ · অংশগ্রহণকারী কমিটিতে প্রতিনিধি নির্বাচিত হইবার জন্য প্রার্থীর যোগ্যতা(১) প্রতিষ্ঠানের যে কোনো স্থায়ী শ্রমিক অংশগ্রহণকারী কমিটিতে প্রতিনিধিত্ব করিবার জন্য মনোনীত বা ক্ষেত্রমত অনুষ্ঠিতব্য গোপন ব্যালটে প্রার্থী হইতে পারিবেন। (২) মালিক…বিধি ২২৭ · ভোটারের যোগ্যতা(১) সকল স্থায়ী শ্রমিক অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিকের প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করিতে পারিবেন। (২) ভোটার তালিকার প্রতিলিপি যুগপৎ নোটিশ বোর্ড এবং প্রতিষ্ঠানের…বিধি ২২৮ · মনোনয়ন(১) যে কোনো ভোটার অংশগ্রহণকারী কমিটিতে প্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে একজন ভোটারের নাম প্রস্তাব অথবা সমর্থন করিতে পারিবেন। (২) নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক সরবরাহকৃত…বিধি ২২৯ · বাছাই(১) মনোনয়নপত্র নিরীক্ষাকালীন প্রার্থী নিজে বা তাহার প্রস্তাবককারী বা সমর্থনকারী অথবা তাহার ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ব্যক্তি উপস্থিত থাকিতে পারিবেন। (২) নির্বাচন…বিধি ২৩০ · নির্বাচনে ভোট দান(১) যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলিয়া গৃহীত হইবে তাহাদের সংখ্যা যদি নির্বাচিতব্য প্রতিনিধির সমান হয় সেইক্ষেত্রে নির্বাচন কমিটি বিজ্ঞপ্তি দ্বারা সকল প্রার্থীকে…বিধি ২৩১ · অংশগ্রহণকারী কমিটির প্রতিনিধি(১) প্রতিষ্ঠানের মালিক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অংশগ্রহণকারী কমিটির চেয়ারম্যান হইবেন এবং তিনি অংশগ্রহণকারী কমিটির সভায় সভাপতিত্ব করিবেন। (২) শ্রমিকের…বিধি ২৩২ · অংশগ্রহণকারী কমিটির সভাআইনের ধারা ১২৩ এর অধীন কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় সুপারিশ ও তৎসম্পর্কে আলোচনা ও মতবিনিময়ের জন্য অংশগ্রহণকারী কমিটি প্রতি ৩ (তিন) মাসে অন্তত একবার সভায় মিলিত…বিধি ২৩৩ · সভার নোটিশ ও কার্যবিবরণী- (১) ৭ (সাত) দিনের সময় প্রদান করিয়া অংশগ্রহণকারী কমিটির সভার নোটিশ জারি করিতে হইবে, তবে জরুরি সভা অনুষ্ঠানের ক্ষেত্রে ২৪ (চব্বিশ) ঘণ্টার নোটিশ প্রদান করা যাইবে। (২)…বিধি ২৩৪ · সভার কোরামঅন্যূন দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকিলে সভায় কোরাম হইবে।বিধি ২৩৫ · কার্যকালের মেয়াদ(১) কমিটি গঠনের তারিখ হইতে অংশগ্রহণকারী কমিটির কার্যকালের মেয়াদ হইবে ২ (দুই) বৎসর। (২) কমিটির মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী ৩ (তিন) মাসের মধ্যে পরবর্তী কমিটি গঠন করিতে…বিধি ২৩৬ · শূন্যতা(১) কোনো সদস্য কমিটির সভাপতির পূর্বানুমতি ব্যতিরেকে পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকিলে কমিটিতে তাহার সদস্যপদ বাতিল হইয়া যাইবে। (২) অংশগ্রহণকারী কমিটির মনোনীত বা…বিধি ২৩৭ · সভা-সমিতির সুযোগ-সুবিধাঅংশগ্রহণ কমিটির সভা অনুষ্ঠান এবং কার্যক্রম পরিচালনার জন্য মালিক প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা প্রদান করিবেন।বিধি ২৩৮ · অংশগ্রহণকারী কমিটির সিদ্ধান্ত বা সুপারিশ বাস্তবায়ন(১) অংশগ্রহণকারী কমিটির প্রতিটি সভার সুপারিশ বা সিদ্ধান্ত পাইবার পর মালিক বা কর্তৃপক্ষ উক্ত সিদ্ধান্ত বা সুপারিশ বাস্তবায়ন ও কার্যকর করিবার লক্ষ্যে জরুরি ভিত্তিতে…

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
WWA-র নির্বাহী পরিষদ না থাকলে PC গঠন; মালিক-শ্রমিক সমান প্রতিনিধি, মোট ৬–১৬ জন, মেয়াদ সর্বোচ্চ ২ বছর। WWA গঠিত হলে PC স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

BLA: ৫০+ শ্রমিকের প্রতিষ্ঠানে PC, তবে ট্রেড ইউনিয়ন থাকলে PC লাগবে না (ধারা ২০৫(১২))। EPZ ধারা ১২২: WWA-র নির্বাহী পরিষদ না থাকলে PC, মোট ৬–১৬ সদস্য, মেয়াদ ২ বছরের বেশি নয়।

BLA ধারা ২০৫ পাশাপাশি দেখুন
BLA ধারা ২০৫ · অংশগ্রহণকারী কমিটি

২০৫৷ (১) অন্যুন পঞ্চাশ জন শ্রমিক সাধারণতঃ কর্মরত আছেন এরূপ প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক ১[ উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করিয়া] বিধি দ্বারা নির্ধারিত পন্থায় তাহার প্রতিষ্ঠানে একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করিবেন৷

(২) উক্ত কমিটি মালিক ও শ্রমিকগণের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে৷

(৩) উক্ত কমিটিতে শ্রমিকগণের প্রতিনিধির সংখ্যা মালিকের প্রতিনিধির সংখ্যার কম হইবে না৷

২[ ***]

৩[ (৬)যে প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠিত হইবে উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধিগণ উহাতে কর্মরত শ্রমিকগণের মধ্য হইতে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নির্বাচিত হইবেন।]

৪[ (৬ক) যে প্রতিষ্ঠানে টেড্র ইউনিয়ন নাই সেই প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠিত না হওয়া পর্যন্ত অংশগ্রহণকারীকমিটির শ্রমিক প্রতিনিধিগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করিতে পারিবে।]

(৭) যে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানের অন্যুন পঞ্চাশ জন শ্রমিক নিযুক্ত আছেন এমন কোন ইউনিট থাকে, সে ক্ষেত্রে অংশগ্রহণকারী কমিটির সুপারিশে, উহার জন্য বিধি দ্বারা নির্ধারিত পন্থায় একটি ইউনিট অংশগ্রহণকারী কমিটি গঠন করা যাইবে৷

(৮) উক্ত ইউনিট অংশগ্রহণকারী কমিটি মালিক এবং উক্ত ইউনিট ও উহার অধীনে কর্মরত শ্রমিকগণের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে৷

৫[ (৯) অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক পক্ষের নির্বাচিত বা মনোনীত কর্মকর্তা ও সদস্যদের কমিটির মেয়াদকালে তাহাদের সম্মতি ব্যতিরেকে মালিক বদলী করিবেন না।

(১০) অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধিদেরকে কমিটির দায়িত্ব সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনাকালে সরল বিশ্বাসে সম্পাদিত কাজের জন্য মালিক তাহাদের বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপন বা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করিবেন না।

(১১) অংশগ্রহণকারী কমিটির ক্ষেত্রে প্রযোজ্য এই ধারার বিধানাবলী, ইউনিট অংশগ্রহণকারী কমিটির ক্ষেত্রেও, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে।]

৬[ (১২) কোনো প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকিলে সেই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠনের প্রয়োজন হইবে না।

(১৩) সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে অংশগ্রহণকারী কমিটির প্রত্যয়নপত্র এবং অন্যান্য দলিল-দস্তাবেজের অবিকল নকল সংগ্রহ করা যাইবে।]

EPZ ধারা ১২২ · অংশগ্রহণকারী কমিটি

১২২। (১) কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ গঠিত না হইলে বা বিলুপ্ত হইলে সে প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠন করা যাইবে :

তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ গঠনেরসঙ্গে সঙ্গে অংশগ্রহণকারী কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হইবে।

(২) মালিক ও শ্রমিকগণের প্রতিনিধি সমন্বয়ে অংশগ্রহণকারী কমিটি গঠিত হইবে এবং উহাতে মালিক ও শ্রমিকগণের প্রতিনিধির সংখ্যা সমহারে হইবে।

(৩) অংশগ্রহণকারী কমিটিতে উভয়পক্ষে মোট সদস্য সংখ্যা ৬ (ছয়) জনের কম এবং১৬ (ষোলো) জনের অধিক হইবে না এবং অংশগ্রহণকারী কমিটির মেয়াদ কোনোক্রমেই ২ (দুই) বছরের অধিক হইবে না।

(৪) উক্ত কমিটির শ্রমিক প্রতিনিধিগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণের মধ্য হইতে নির্বাচিত বা মনোনীত হইবেন।

(৫) অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক পক্ষের নির্বাচিত বা মনোনীত প্রতিনিধিদের কমিটির মেয়াদকালে তাহাদের সম্মতি ব্যতিরেকে মালিক বদলি করিবেন না।