ধর্মঘট অথবা লক-আউটের নোটিশ
পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১২৭। (১) মীমাংসাকারী ধারা ১২৬ এর অধীন অনুরোধ প্রাপ্তির তারিখ হইতে ১৫ (পনেরো) দিনের মধ্যে বিরোধটি মীমাংসা করিতে ব্যর্থ হইলে, যৌথদর-কষাকষি এজেন্ট অথবা মালিক, উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, এবং এই আইনের বিধান অনুসারে, বিরোধের অপর পক্ষের প্রতি ধর্মঘট বা, ক্ষেত্রমত, লক-আউটের ৩০ (ত্রিশ) দিনের নোটিশ জারি করিতে পারিবে।
(২) প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, তবে প্রবিধান দ্বারা নির্ধারিত হইয়া না থাকিলে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে, অনুষ্ঠিত বিশেষ সভায় গোপন-ব্যালটের মাধ্যমে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি প্রদান না করিলে, কোনো যৌথ দর-কষাকষি এজেন্ট ধর্মঘটের নোটিশ জারি করিবে না।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১২৭ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
কতিপয় কার্যক্রম পরিহার
কোনো শ্রমিক কল্যাণ সমিতি, শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন, যৌথ দরকষাকষি এজেন্ট, অংশগ্রহণকারী কমিটি বা উহার কোনো সদস্য নিম্নবর্ণিত কর্মকান্ড পরিহার করিবে, যথা:
(১) প্রতিষ্ঠানের কোনো প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ করা;
(২) প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী অথবা শ্রমিকের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে হস্তক্ষেপ করা;
(৩) কর্তৃপক্ষের নিকট হইতে কোনো যানবাহন, আসবাবপত্র অথবা আর্থিক কোনো সুবিধা গ্রহণ;
(৪) প্রতিষ্ঠানে উৎপাদন ও স্বাভাবিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা; এবং
(৫) আইনের ধারা ১২৭(২) এবং বিধি ২৪২ অনুসরণ না করিয়া কোনো ধর্মঘট আহ্বান করা।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়মীমাংসাকারী অনুরোধ পাওয়ার ১৫ দিনের মধ্যে বিরোধ মীমাংসা করতে না পারলে ধর্মঘট বা লক-আউটের নোটিশ দেওয়া বা পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য।
করণীয় (ধাপে ধাপে)
- মীমাংসাকারীর কাছে অনুরোধের তারিখ থেকে ১৫ দিনের হিসাব রাখুন; এর আগে লক-আউটের নোটিশ দেবেন না।
- লক-আউট প্রয়োজন হলে অপর পক্ষকে ৩০ দিনের লিখিত নোটিশ দিন এবং কপি মীমাংসাকারীকে দিন।
- ধর্মঘটের নোটিশ পেলে নির্বাহী পরিষদের গোপন ব্যালটে সম্মতির প্রমাণ আছে কিনা যাচাই করুন।
- নোটিশটি আইন ও বিধি অনুযায়ী না হলে বিষয়টি লিখিতভাবে মীমাংসাকারী ও নির্বাহী চেয়ারম্যানকে জানান।
যে নথি রাখতে হবে
- মীমাংসাকারীর কাছে অনুরোধের তারিখের প্রমাণ
- লক-আউট বা ধর্মঘটের নোটিশ ও প্রাপ্তিস্বীকার
- গোপন ব্যালটের ফলাফলের কপি (নির্বাহী চেয়ারম্যান মালিককে দেন)
ধারা ১২৭(২) অনুযায়ী নির্বাহী পরিষদের অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি লাগে, অথচ বিধি ২৪২ অন্যূন ৫১ শতাংশ বলে; আইন প্রাধান্য পায়, তাই দুই-তৃতীয়াংশ ধরুন।
নোটিশ ছাড়া লক-আউট বেআইনী (ধারা ১৪৫); বেআইনী লক-আউটের জন্য ধারা ১৫৫(২) অনুযায়ী ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা ১ বৎসর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ড।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
EPZ: মীমাংসাকারী ১৫ দিনে মীমাংসা করতে না পারলে CBA বা মালিক ৩০ দিনের ধর্মঘট/লক-আউট নোটিশ দিতে পারে; ধর্মঘট নোটিশের আগে গোপন ব্যালটে WWA নির্বাহী পরিষদের অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি লাগে। BLA ধারা ২১১(১): ব্যর্থতার প্রত্যয়নপত্রের ১৫ দিনের মধ্যে নোটিশ, ধর্মঘট শুরু নোটিশের ৭–১৪ দিনের মধ্যে; CBA-র মোট সদস্যের অন্তত ৫১% গোপন ভোটে সম্মতি দিতে হয়।
BLA ধারা ২১১ পাশাপাশি দেখুন
BLA ধারা ২১১ · ধর্মঘট ও লক-আউট
২১১৷ (১) যে পক্ষ কোন শিল্প বিরোধ উত্থাপন করে সে পক্ষ ধারা ২১০ (১১) এর অধীন ব্যর্থতার প্রত্যয়নপত্র প্রাপ্তির তারিখ হইতে পনর দিনের মধ্যে অন্য পক্ষকে ধর্মঘট অথবা, ক্ষেত্রমত, লক আউটের নোটিশ প্রদান করিতে পারিবে, যাহাতে নোটিশ প্রদানের পর অন্যুন সাত দিন এবং অনধিক চৌদ্দ দিনের মধ্যে কোন তারিখ হইতে উহা শুরু হইবে উহার উল্লেখ থাকিবে, অথবা উক্ত বিরোধ উত্থাপনকারী পক্ষ বিরোধটি নিষ্পত্তির জন্য শ্রম আদালতে দরখাস্ত করিতে পারিবেঃ
তবে শর্ত থাকে যে, কোন যৌথ দরকষাকষি প্রতিনিধি ধর্মঘটের কোন নোটিশ জারী করিতে পারিবে না, যদি না বিধি দ্বারা নির্ধারিত পন্থায় সালিসের তত্ত্বাবধানে, এতদ্উদ্দেশ্যে বিশেষভাবে অনুষ্ঠিত কোন গোপন ভোটের মাধ্যমে উহার মোট সদস্য সংখ্যার অন্যুন ১[ ৫১ শতাংশ] সদস্য ধর্মঘটের পক্ষে তাহাদের রায় প্রদান করেন৷
(২) যদি কোন ধর্মঘট বা লক-আউট শুরু হইয়া যায়, তাহা হইলে বিরোধটি নিষ্পত্তির জন্য বিরোধে জড়িত যে কোন পক্ষ শ্রম আদালতে দরখাস্ত পেশ করিতে পারিবে৷
(৩) যদি কোন ধর্মঘট বা লক-আউট ত্রিশ দিনের বেশী স্থায়ী হয়, তাহা হইলে সরকার, লিখিত আদেশ দ্বারা, উহা নিষিদ্ধ করিতে পারিবেঃ
তবে শর্ত থাকে যে, সরকার উক্ত ত্রিশ দিনের পূর্বে ও যে কোন সময়ে, লিখিত আদেশ দ্বারা কোন ধর্মঘট বা লক-আউট নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে, যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, উক্তরূপ অব্যাহত ধর্মঘট বা লক-আউট জনজীবনে সাংঘাতিক কষ্টের কারণ হইয়াছে অথবা ইহা জাতীয় স্বার্থের হানিকর৷
(৪) কোন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার, ইহাতে কোন ধর্মঘট বা লক-আউট শুরু হইবার পূর্বে অথবা পরে যে কোন সময়, লিখিত আদেশ দ্বারা উহা নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে৷
(৫) কোন ক্ষেত্রে সরকার উপ-ধারা (৩) অথবা (৪) এর অধীন কোন ধর্মঘট বা লক-আউট নিষিদ্ধ ঘোষণা করিলে সরকার তত্ক্ষণাত্ বিরোধটি নিষ্পত্তির জন্য শ্রম আদালতে প্রেরণ করিবে৷
(৬) শ্রম আদালত বিরোধের উভয় পক্ষকে শুনানীর সুযোগ দিয়া যথাশীঘ্র সম্ভব, বিরোধটি উহার নিকট প্রেরণের তারিখ হইতে অনধিক ষাট দিনের মধ্যে নিষ্পত্তি করিয়া উহার রোয়েদাদ প্রদান করিবেঃ
তবে শর্ত থাকে যে, শ্রম আদালত প্রয়োজনবোধে বিরোধীয় কোন বিষয়ে অন্তর্বর্তী রোয়েদাদ প্রদান করিতে পারিবেঃ
আরোও শর্ত থাকে যে, রোয়েদাদ প্রদানে কোন বিলম্বের কারণে রোয়েদাদ অবৈধ হইবে না৷
(৭) শ্রম আদালতের কোন রোয়েদাদ তত্কর্তৃক নির্ধারিত সময়সীমা, যাহা দুই বত্সরের অধিক হইবে না, পর্যন্ত বলবত্ থাকিবে৷
(৮) যদি কোন প্রতিষ্ঠান নূতন স্থাপিত হয়, অথবা বিদেশী মালিকানাধীন হয়, অথবা বিদেশী সহযোগিতায় স্থাপিত হয়, তাহা হইলে উক্তরূপ প্রতিষ্ঠানে উত্পাদন শুরু হওয়ার পরবর্তী ২[২ (দুই) বৎসর] পর্যন্ত ধর্মঘট কিংবা লক-আউট নিষিদ্ধ থাকিবে৷ তবে, উক্তরূপ প্রতিষ্ঠানে উত্থিত কোন শিল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই অধ্যায়ে বর্ণিত অন্যান্য বিধান প্রযোজ্য হইবে৷
EPZ ধারা ১২৭ · ধর্মঘট অথবা লক-আউটের নোটিশ
১২৭। (১) মীমাংসাকারী ধারা ১২৬ এর অধীন অনুরোধ প্রাপ্তির তারিখ হইতে ১৫ (পনেরো) দিনের মধ্যে বিরোধটি মীমাংসা করিতে ব্যর্থ হইলে, যৌথদর-কষাকষি এজেন্ট অথবা মালিক, উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, এবং এই আইনের বিধান অনুসারে, বিরোধের অপর পক্ষের প্রতি ধর্মঘট বা, ক্ষেত্রমত, লক-আউটের ৩০ (ত্রিশ) দিনের নোটিশ জারি করিতে পারিবে।
(২) প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, তবে প্রবিধান দ্বারা নির্ধারিত হইয়া না থাকিলে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে, অনুষ্ঠিত বিশেষ সভায় গোপন-ব্যালটের মাধ্যমে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি প্রদান না করিলে, কোনো যৌথ দর-কষাকষি এজেন্ট ধর্মঘটের নোটিশ জারি করিবে না।