RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১৩

কতিপয় ক্ষেত্রে ‘‘এক বৎসর’’, ‘‘ছয় মাস’’ এবং ‘‘মজুরি’’ গণনা

১টি বিধি

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১৩। (১) এই অধ্যায়ের প্রয়োজনে, কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে পূর্ববর্তী ১২ (বারো) পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত ২৪০ (দুইশত চল্লিশ) দিন বা ১২০ (একশত বিশ) দিন কাজ করিয়া থাকেন, তাহা হইলে তিনি যথাক্রমে ‘‘১ (এক) বৎসর’’ বা ‘‘৬ (ছয়) মাস’’ প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কাজ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো শ্রমিকের বাস্তবে কাজ করিবার দিন গণনার ক্ষেত্রে নিম্নলিখিত দিনগুলিও গণনায় আনা হইবে, যথা :-

(ক) তাহার লে-অফের দিনগুলি;

(খ) অসুস্থতা বা দুর্ঘটনার কারণে মজুরিসহ বা বিনা মজুরিতে ছুটির দিনগুলি;

(গ) বৈধ ধর্মঘট অথবা অবৈধ লক-আউটের কারণে কর্মহীন দিনগুলি;

(ঘ) মহিলা শ্রমিকগণের ক্ষেত্রে, অনধিক ১৬ (ষোলো) সপ্তাহ পর্যন্ত প্রসূতি ছুটি।

(৩) ধারা ১৮, ১৯, অথবা ২১ এর অধীন ক্ষতিপূরণ অথবা ধারা ২০, ২১, ২২ অথবা ২৩ এর অধীন মজুরি হিসাবের প্রয়োজনে ‘‘মজুরি’’ বলিতে কোনো শ্রমিকের ছাঁটাই, বরখাস্ত, অপসারণ, ডিসচার্জ, অবসর গ্রহণ বা চাকরির অবসানের অব্যবহিত পূর্বের ১২ (বারো) মাসে প্রদত্ত তাহার মূল মজুরি, এবং মহার্ঘ ভাতা এবং এড-হক বা অন্তর্বর্তী মজুরি, যদি থাকে, এর গড় বুঝাইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৩ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ১৮

কতিপয় ক্ষেত্রে এক বৎসর ও ছয় মাস এবং না

(১) আইনের ধারা ১৩ অনুযায়ী কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে পূর্ববর্তী ১২ (বারো) পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত ২৪০ (দুইশত চল্লিশ) দিন বা ৬ (ছয়) পঞ্জিকা মাসে ১২০ (একশত বিশ) দিন কাজ করিয়া থাকিলে তিনি যথাক্রমে এক বৎসর বা ছয় মাস প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কাজ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।

(২) শ্রমিকের প্রকৃত কাজ করিবার দিন গণনার ক্ষেত্রে নিম্নবর্ণিত দিন গণনায় গ্রহণ করিতে হইবে

(ক) লে-অফের দিন;

(খ) অসুস্থতা বা দুর্ঘটনার কারণে মজুরিসহ বা বিনা মজুরির ছুটির দিন;

(গ) ধর্মঘট বা বেআইনি লক-আউটের কারণে কর্মহীন দিন; এবং

(ঘ) মহিলা শ্রমিকের ক্ষেত্রে অনধিক ১৬ (ষোল) সপ্তাহ পর্যন্ত প্রসূতি ছুটির দিন।

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারালে-অফ, ছাঁটাই, ডিসচার্জ, মৃত্যুজনিত ক্ষতিপূরণসহ দ্বিতীয় অধ্যায়ের হিসাবের জন্য "১ বৎসর", "৬ মাস" ও "মজুরি" কীভাবে গণনা হবে তা নির্ধারণ করে।

কারখানা যা মনে রাখবে

  1. পূর্ববর্তী ১২ পঞ্জিকা মাসে বাস্তবে ২৪০ দিন কাজ করলে ১ বৎসর এবং ১২০ দিন করলে ৬ মাস ধরে HR সফটওয়্যারে চাকরিকাল হিসাব করুন।
  2. লে-অফের দিন, অসুস্থতা বা দুর্ঘটনার ছুটি, বৈধ ধর্মঘট বা অবৈধ লক-আউটের দিন এবং ১৬ সপ্তাহ পর্যন্ত প্রসূতি ছুটি কাজের দিন হিসেবে গণনা করুন।
  3. ক্ষতিপূরণের হিসাবে মজুরি ধরুন অবসানের আগের ১২ মাসের মূল মজুরি, মহার্ঘ ভাতা ও এড-হক বা অন্তর্বর্তী মজুরির গড়।
দায়িত্ব
HR ও Admin, Accounts
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

চূড়ান্ত পাওনার হিসাবে চাকরিকাল ও মজুরির ভিত্তি এই ধারা অনুযায়ী ধরা হয়েছে কি না দেখা হয়।

খেয়াল রাখুন

বিধি ১৮(১)-এ ১২০ দিনের হিসাব ৬ পঞ্জিকা মাসে ধরা হয়েছে, কিন্তু আইনে পূর্ববর্তী ১২ পঞ্জিকা মাসের কথা আছে; অমিল হলে আইন প্রাধান্য পায়।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

দুই আইনেই ২৪০ দিন কাজ = ১ বছর, ১২০ দিন = ৬ মাস। পার্থক্য: ক্ষতিপূরণ হিসাবে 'মজুরি' EPZ-এ অবসানের আগের ১২ মাসের মূল মজুরি, মহার্ঘ ও এডহক ভাতার গড়; BLA ধারা ১৪(৩)-এ সর্বশেষ মাসিক মূল মজুরি ইত্যাদি। দিন গণনায় প্রসূতি ছুটি EPZ-এ ১৬ সপ্তাহ, BLA-তে ১২০ দিন পর্যন্ত।

BLA ধারা ১৪ পাশাপাশি দেখুন

BLA ধারা ১৪ · কতিপয় ক্ষেত্রে "এক বৎসর", "ছয় মাস" এবং "মজুরী" গণনা

১৪। ১[(১) এই অধ্যায়ের উদ্দেশ্যে, যদি কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে পূর্ববর্তী ১২ (বার) পঞ্জিকা মাসে বাস্তবে অন্ততঃ ২৪০ (দুইশত চল্লিশ) দিন বা ৬ (ছয়) পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত ১২০ (একশত বিশ) দিন কাজ করিয়া থাকেন, তাহা হইলে তিনি যথাক্রমে ‘এক বৎসর’ বা ‘ছয় মাস’ উক্ত প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে কাজ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।]

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোন শ্রমিকের বাস্তবে কাজ করার দিন গণনার ক্ষেত্রে নিম্নলিখিত দিনগুলিও গণনায় আনা হইবে, যথাঃ-

(ক) তাহার লে-অফের দিনগুলি;

(খ) অসুস্থতা বা দুর্ঘটনার কারণে মজুরীসহ বা বিনা মজুরীতে ছুটির দিনগুলি;

(গ) বৈধ ধর্মঘট অথবা অবৈধ লক-আউটের কারণে কর্মহীন দিনগুলি;

(ঘ) নারী শ্রমিকগণের ক্ষেত্রে, অনধিক ২[১২০ (একশত বিশ) দিন] পর্যন্ত প্রসূতি ছুটি।

৩[(৩) ধারা ১৯, ২০ অথবা ২৩ এর অধীন ক্ষতিপূরণ অথবা ধারা ২২, ২৩, ২৬ অথবা ২৭ এর অধীন মজুরি হিসাবের প্রয়োজনে “মজুরি” বলিতে কোনো শ্রমিকের ছাঁটাই, বরখাস্ত, অপসারণ, ডিসচার্জ, অবসর গ্রহণ বা চাকুরির অবসানের পূর্ববর্তী সর্বশেষ মাসিক মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তর্বর্তী মজুরি, যদি থাকে, উহাকে বুঝাইবে।]

EPZ ধারা ১৩ · কতিপয় ক্ষেত্রে ‘‘এক বৎসর’’, ‘‘ছয় মাস’’ এবং ‘‘মজুরি’’ গণনা