RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১৬৫

ভবিষ্য তহবিল অক্রোকযোগ্য

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১৬৫। (১) কোনো শ্রমিকের ভবিষ্য তহবিলের হিসাবে যে অর্থ জমা থাকে সে অর্থ কোনো ভাবেই হস্তান্তর যোগ্য বা দায়বদ্ধ যোগ্য হইবে না এবং উক্ত শ্রমিক কোনো কর্জ বা দায় সম্পর্কে কোনো আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রী বা রায়ের অধীন উহা ক্রোকযোগ্য হইবে না অথবা দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১০ নং আইন) এর অধীন নিযুক্ত কোনো রিসিভার উক্তরূপ কোনো অর্থ দাবি করিবার অধিকারী হইবেন না।

(২) কোনো শ্রমিকের মৃত্যুর সময় তাহার ভবিষ্য তহবিলের হিসাবে যে অর্থ জমা থাকে সে অর্থ, অন্য কোনো আইনের অধীন অনুমোদিত কর্তন সাপেক্ষে, তাহার মনোনীত ব্যক্তির উপর ন্যস্ত হইবে, এবং তাহার মৃত্যুর পূর্বে তাহার বা তাহার মনোনীত ব্যক্তির কোনো কর্জ বা দায় হইতে ইহা মুক্ত থাকিবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৬৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাভবিষ্য তহবিলে জমা শ্রমিকের অর্থ হস্তান্তর, দায়বদ্ধ বা ক্রোক করা যায় না এবং মৃত্যুর পর তা মনোনীত ব্যক্তির উপর ন্যস্ত হয়।

কারখানা যা মনে রাখবে

  1. শ্রমিকের ভবিষ্য তহবিলের জমা অর্থ কোনো কর্জ, অগ্রিম বা দাবির বিপরীতে আটকে রাখবেন না বা সমন্বয় করবেন না।
  2. শ্রমিকের মৃত্যুতে জমা অর্থ নমিনিকে দেওয়ার জন্য ফরম-৪৮ মনোনয়ন হালনাগাদ রাখুন এবং বোর্ডের মাধ্যমে দ্রুত দাবি নিষ্পত্তিতে সহায়তা করুন।

যে নথি রাখতে হবে

  • হালনাগাদ নমিনি মনোনয়নপত্র (ফরম-৪৮)
দায়িত্ব
HR ও Accounts, ট্রাস্টি বোর্ড
খেয়াল রাখুন

অন্য কোনো আইনের অধীন অনুমোদিত কর্তন সাপেক্ষে অর্থ নমিনির উপর ন্যস্ত হয়; তহবিল থেকে নেওয়া অগ্রিমের কিস্তি আদায় বিধি অনুযায়ী আলাদা বিষয়।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

BLA ধারা ২৭০-এও একই বিধান: ভবিষ্য তহবিলের অর্থ হস্তান্তর বা ক্রোক করা যায় না; শ্রমিকের মৃত্যুতে তা মনোনীত ব্যক্তি পান। EPZ উল্লেখ করে দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭; BLA উল্লেখ করে দেউলিয়া আইন, ১৯২০।

BLA ধারা ২৭০ পাশাপাশি দেখুন

BLA ধারা ২৭০ · ভবিষ্য তহবিল অক্রোকযোগ্য

২৭০৷ (১) কোন শ্রমিকের ভবিষ্য তহবিলের হিসাবে যে অর্থ জমা থাকে সে অর্থ কোন ভাবেই হস্তান্তরযোগ্য বা দায়বদ্ধ যোগ্য হইবে না এবং উক্ত শ্রমিকের কোন কর্জ বা দায় সম্পর্কে কোন আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রী বা রায়ের অধীন উহা ক্রোকযোগ্য হইবে না অথবা দেউলিয়া আইন, ১৯২০ (১৯২০ সনের ৫ নং আইন) এর অধীন নিযুক্ত কোন রিসিভার উক্তরূপ কোন অর্থ দাবী করিতে অধিকারী হইবেন না৷

(২) কোন শ্রমিকের মৃত্যুর সময় তাহার ভবিষ্য তহবিলের হিসাবে যে অর্থ জমা থাকে সে অর্থ, অন্য কোন আইনের অধীন অনুমোদিত কর্তন সাপেক্ষে, তাহার মনোনীত ব্যক্তির উপর ন্যস্ত হইবে, এবং তাহার মৃত্যুর পূর্বে তাহার বা তাহার মনোনীত ব্যক্তির কোন কর্জ বা দায় হইতে ইহা মুক্ত থাকিবে৷

EPZ ধারা ১৬৫ · ভবিষ্য তহবিল অক্রোকযোগ্য