নকশা অনুমোদন এবং কারখানা ভবন নির্মাণ
পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১৮৫। (১) কোনো কারখানা বা কোনো শ্রেণির কারখানা ভবন নির্মাণ, প্রতিষ্ঠা বা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।
(২) কর্তৃপক্ষ উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোনো আদেশ বহাল রাখিতে, অথবা পরিবর্তন বা বাতিল করিতে পারিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৮৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
নকশা অনুমোদন এবং কারখানা ভবন নির্মাণ
(১) কোনো কারখানা ভবন নির্মাণ বা অন্য কোনো স্থাপনা নির্মাণ বা পরিবর্তন বা সম্প্রসারণের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন পূর্বানুমোদন গ্রহণের জন্য নির্ধারিত আবেদন ফরমের সহিত নিম্নবর্ণিত দলিল দাখিল করিতে হইবে, যথা:
(ক) ৩ (তিন) প্রস্থ নকশা যাহাতে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা: (অ) কারখানা ভবন বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উহার অবস্থান এবং প্রবেশের রাস্তা ও ড্রেনসহ চতুর্দিকের সীমানা (Site Plan) ও বিদ্যমান ইলেকট্রিক পোলের অবস্থান; (আ) Floor Plan, চতুর্দিকের Elevation এবং প্রয়োজনীয় অঙ্কিত প্রস্থচ্ছেদ (Sectional Elevation), স্বাভাবিক আলোর ব্যবস্থা, বায়ু চলাচলের ব্যবস্থা, মেশিনের অবস্থান, খাবার কক্ষ, টয়লেট, ইত্যাদির অবস্থান এবং অগ্নিকান্ডের সময় বহির্গমন পথ ও যাতায়াতের পথ পরিকল্পনা; (ই) কারখানা ভবন বা স্থাপনার পরিবর্তন বা সম্প্রসারণের ক্ষেত্রে উহার স্থাপত্য নকশা;
(খ) কর্তৃপক্ষের ভবন নির্মাণ নীতিমালা এবং প্রযোজ্য ক্ষেত্রে Bangladesh National Building Code (BNBC), 2020 এবং এতৎসংক্রান্ত কর্তৃপক্ষের সময় সময় জারিকৃত ভবন নির্মাণ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী যোগ্য উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক স্থাপত্য নকশা প্রস্তুত করতঃ মালিক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির স্বাক্ষর পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র।
(৩) প্রস্তাবিত ভবনের কাঠামোগত নকশা ও মাটির মানগত পরীক্ষা কোনো যোগ্য উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত করতঃ আবেদনের সহিত দাখিল করিতে হইবে এবং স্থাপত্য নকশার বা কাঠামোগত নকশার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থপতি বা প্রকৌশলি অথবা প্রতিষ্ঠান কর্তৃক নকশাসমূহ কর্তৃপক্ষের ভবন নির্মাণ নীতিমালা এবং প্রযোজ্য ক্ষেত্রে Bangladesh National Building Code (BNBC), 2020 অনুযায়ী প্রস্তুতকৃত মর্মে সনদ দাখিল করিতে হইবে।
ব্যাখ্যা: এই বিধির উদ্দেশ্যে ‘যোগ্য উপদেষ্টা প্রতিষ্ঠান’ বলিতে সরকার অনুমোদিত ভবন নির্মাণ কাজে স্বীকৃত কোনো প্রকৌশলী বা প্রকৌশল প্রতিষ্ঠান।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়জোনে কারখানা ভবন বা স্থাপনা নির্মাণ, প্রতিষ্ঠা, পরিবর্তন বা সম্প্রসারণের আগে মালিকের জন্য প্রযোজ্য।
করণীয় (ধাপে ধাপে)
- নির্মাণ, পরিবর্তন বা সম্প্রসারণের আগে নির্ধারিত আবেদন ফরমে কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিন।
- Site Plan, Floor Plan, Elevation, Sectional Elevation, আলো-বাতাস, মেশিন, টয়লেট ও অগ্নি বহির্গমন পথ দেখিয়ে ৩ প্রস্থ নকশা দিন।
- যোগ্য উপদেষ্টা প্রতিষ্ঠান দিয়ে BEPZA ভবন নীতিমালা ও BNBC 2020 অনুযায়ী স্থাপত্য ও কাঠামোগত নকশা এবং মাটি পরীক্ষা করান।
- স্থপতি বা প্রকৌশলীর BNBC 2020 অনুযায়ী প্রস্তুতের সনদ আবেদনের সঙ্গে দাখিল করুন।
- অনুমোদিত নকশার বাইরে কোনো পরিবর্তন করবেন না; প্রয়োজন হলে নতুন অনুমোদন নিন।
যে নথি রাখতে হবে
- কর্তৃপক্ষের নকশা অনুমোদনপত্র
- অনুমোদিত স্থাপত্য ও কাঠামোগত নকশা
- মাটি পরীক্ষার প্রতিবেদন
- BNBC 2020 অনুযায়ী প্রস্তুতের সনদ
ভবনের অনুমোদিত নকশা, বাস্তব ভবনের সঙ্গে তার মিল, সম্প্রসারণের অনুমোদন এবং অগ্নি বহির্গমন পথ দেখা হয়।
কর্তৃপক্ষ প্রদত্ত আদেশ বহাল রাখতে, পরিবর্তন বা বাতিল করতে পারে।
অন্য কোনো ধারায় শাস্তি না থাকায় ধারা ১৫৯(১) অনুযায়ী লঙ্ঘনের জন্য ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
EPZ: কারখানা ভবন নির্মাণ, প্রতিষ্ঠা বা সম্প্রসারণে BEPZA-র পূর্বানুমোদন লাগে। BLA ধারা ৩২৬: পূর্বানুমতি দেন প্রধান পরিদর্শক (DIFE); ৩ মাসে সাড়া না পেলে বা প্রত্যাখ্যাত হলে সরকারের কাছে প্রতিকার বা আপিল করা যায়; কারখানা লাইসেন্স প্রতি ৫ বছরে নবায়ন করতে হয়।
BLA ধারা ৩২৬ পাশাপাশি দেখুন
BLA ধারা ৩২৬ · নক্সা অনুমোদন এবং লাইসেন্স ও রেজিস্ট্রিকরণের ফিস
৩২৬৷ (১) সরকার-
(ক) কোন কারখানা বা কোন শ্রেণীর কারখানা নির্মাণ, প্রতিষ্ঠা বা সম্প্রসারণের জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রধান পরিদর্শকের নিকট হইতে লিখিত পূর্ব অনুমতি গ্রহণের জন্য নির্দেশ দিতে পারিবে১[:
তবে শর্ত থাকে যে, উক্ত ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কারখানা ভবনের নক্সার (Structural Design) সহিত কারখানার মেশিন স্থাপনের নক্সার (Factory Layout Plan) কাঠামোগত কোন ব্যত্যয় বা পরিবর্তন ঘটানো যাইবে না;]
২[(খ) কোনো প্রতিষ্ঠান বা কারখানা বা কোনো শ্রেণির কারখানাকে লাইসেন্স প্রদানের নির্দেশ দিতে পারিবেন এবং উক্ত লাইসেন্স প্রতি ৫ (পাঁচ) বৎসর পরপর নবায়ন করিতে হইবে, তবে ঠিকাদার সংস্থার লাইসেন্স এর মেয়াদ হইবে ১ (এক) বৎসর, এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং সরকার কর্তৃক সময় সময় ধার্যকৃত ফিস প্রদানপূর্বক উহা রেজিস্ট্রিকরণ বা লাইসেন্স গ্রহণ ও নবায়ন করিতে হইবে।]
(২) যদি উপ-ধারা (১) মোতাকে অনুমতির জন্য নক্শাসহ কোন দরখাস্ত প্রধান পরিদর্শরে নিকট প্রেরণ করার পর তত্কর্তৃক উহা প্রাপ্তির ৩[তিন মাসের মধ্যে প্রধান পরিদর্শকের কোন আদেশ অথবা নির্দেশনা দরখাস্তকারীকে প্রদান না করিলে সংক্ষুব্ধ প্রতিষ্ঠান মালিক পরবর্তী ত্রিশ দিনের মধ্যে প্রতিকার চাহিয়া সরকারের নিকট আবেদন করিতে পারিবে]৷
(৩) যে ক্ষেত্রে প্রধান পরিদর্শক কোন কারখানা নির্মাণ বা সম্প্রসাররে জন্য অথবা উহা রেজিস্ট্রিকরণ বা উহার জন্য লাইসেন্স প্রদারে অনুমতি প্রদান করিতে অস্বীকার কনে সে ক্ষেত্রে দরখাস্তকারী, উক্ত অস্বীকৃতির ষাট দিনের মধ্যে ইহার বিরুদ্ধে সরকারের নিকট আপীল করিতে পারিবেন৷
ব্যাখ্যাঃ কোন কারখানায় কেবল মাত্র কোন যন্ত্রপাতি বা কলকব্জা পরিবর্তন বা প্রতিস্থাপন অথবা, বিধি দ্বারা নির্ধারিত সীমার মধ্যে, কোন নূতন যন্ত্রপাতি বা কলকব্জা সংযোজন এই ধারার অধীন কারখানা সম্প্রসারণ বলিয়া গণ্য হইবে না৷
EPZ ধারা ১৮৫ · নকশা অনুমোদন এবং কারখানা ভবন নির্মাণ
১৮৫। (১) কোনো কারখানা বা কোনো শ্রেণির কারখানা ভবন নির্মাণ, প্রতিষ্ঠা বা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।
(২) কর্তৃপক্ষ উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোনো আদেশ বহাল রাখিতে, অথবা পরিবর্তন বা বাতিল করিতে পারিবে।