RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৪৩

নৈশ-পালা

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

৪৩। যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিকের কোনো পালার কাজ মধ্যরাত্রির পরেও সম্প্রসারিত হয়, সেই ক্ষেত্রে-

(ক) ধারা ৪১ এর প্রয়োজনে উক্ত শ্রমিকের জন্য একটি পূর্ণ দিনের ছুটি বলিতে বুঝাইবে তাহার পালা শেষ হইবার সময় হইতে পরবর্তী অবিচ্ছিন্ন ২৪ (চব্বিশ) ঘন্টা; এবং

(খ) তাহার জন্য পরবর্তী দিন বলিতে বুঝাইবে তাহার পালা শেষ করিবার পর পরবর্তী অবিচ্ছিন্ন ২৪ (চব্বিশ) ঘন্টা, এবং মধ্যরাত্রির পর তিনি যত ঘন্টা কাজ করিয়াছেন তাহা তাহার পূর্ববতী দিনের কাজের সময়ের সহিত গণনা করা হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৪৩ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়যে প্রতিষ্ঠানে কোনো শ্রমিকের পালা মধ্যরাত্রির পরেও চলে, সেখানে সাপ্তাহিক ছুটি ও দৈনিক কর্মঘণ্টা হিসাবের জন্য প্রযোজ্য।

করণীয় (ধাপে ধাপে)

  1. মধ্যরাত্রির পরে যত ঘণ্টা কাজ হয়, তা আগের দিনের কর্মঘণ্টার সঙ্গে যোগ করে দৈনিক সীমা ও অধিকাল হিসাব করুন।
  2. নৈশ পালার শ্রমিকের সাপ্তাহিক ছুটি পালা শেষ হওয়ার সময় থেকে অবিচ্ছিন্ন ২৪ ঘণ্টা হিসেবে roster-এ দিন।
  3. পরবর্তী দিন বলতে পালা শেষের পরের অবিচ্ছিন্ন ২৪ ঘণ্টা ধরে পালা পরিবর্তন পরিকল্পনা করুন।

যে নথি রাখতে হবে

  • নৈশ পালার shift roster ও সাপ্তাহিক ছুটির তালিকা
  • হাজিরা ও অধিকাল রেকর্ড
দায়িত্ব
HR ও Admin, উৎপাদন বিভাগ
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

নৈশ পালার শ্রমিকদের সাপ্তাহিক ছুটি পূর্ণ ২৪ ঘণ্টা দেওয়া হয়েছে কি না এবং মধ্যরাত্রির পরের ঘণ্টা আগের দিনে গণনা হয়েছে কি না দেখা হয়।

না মানলে

এই ধারার জন্য আলাদা দণ্ড নেই; ধারা ১৫৯(১) অনুযায়ী ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড। কোম্পানির ক্ষেত্রে ধারা ১৬১ অনুযায়ী সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তারাও দায়ী হতে পারেন।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

একই (BLA ধারা ১০৬)।

BLA ধারা ১০৬ পাশাপাশি দেখুন

BLA ধারা ১০৬ · নৈশ-পালা

১০৬। যেক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে কোন প্রাপ্তবয়স্ক শ্রমিকের কোন পালার কাজ মধ্য রাত্রির পরেও সমপ্রসারিত হয় সে ক্ষেত্রে-

(ক) ধারা ১০৩ এর প্রয়োজনে উক্ত শ্রমিকের জন্য একটি পূর্ণ দিনের ছুটি বলিতে বুঝাইবে তাহার পালা শেষ হওয়ার সময় হইতে পরবর্তী অবিচ্ছিন্ন চবি্বশ ঘণ্টা; এবং

(খ) তাহার জন্য পরবর্তী দিন বলিতে বুঝাইবে তাহার পালা শেষ করার পর পরবর্তী অবিচ্ছিন্ন চবি্বশ ঘণ্টা, এবং মধ্য রাত্রির পর তিনি যত ঘণ্টা কাজ করিয়াছেন তাহা তাহার পূর্ববর্তী দিনের কাজের সময়ের সহিত গণনা করা হইবে।

EPZ ধারা ৪৩ · নৈশ-পালা

৪৩। যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিকের কোনো পালার কাজ মধ্যরাত্রির পরেও সম্প্রসারিত হয়, সেই ক্ষেত্রে-

(ক) ধারা ৪১ এর প্রয়োজনে উক্ত শ্রমিকের জন্য একটি পূর্ণ দিনের ছুটি বলিতে বুঝাইবে তাহার পালা শেষ হইবার সময় হইতে পরবর্তী অবিচ্ছিন্ন ২৪ (চব্বিশ) ঘন্টা; এবং

(খ) তাহার জন্য পরবর্তী দিন বলিতে বুঝাইবে তাহার পালা শেষ করিবার পর পরবর্তী অবিচ্ছিন্ন ২৪ (চব্বিশ) ঘন্টা, এবং মধ্যরাত্রির পর তিনি যত ঘন্টা কাজ করিয়াছেন তাহা তাহার পূর্ববতী দিনের কাজের সময়ের সহিত গণনা করা হইবে।