পুনর্বিবেচনা
পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
৭৬। এই অধ্যায়ের অধীন প্রদেয় কোনো মাসিক ক্ষতিপূরণ, উহা পক্ষদ্বয়ের মধ্যে চুক্তির অধীন হউক অথবা ইপিজেড শ্রম আদালতের আদেশের অধীন হউক, ইপিজেড শ্রম আদালত কর্তৃক পুনর্বিবেচনা করা যাইবে, যদি-
(ক) শ্রমিকের অবস্থার পরিবর্তন হইয়াছে এই মর্মে রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রসহ মালিক অথবা শ্রমিক কর্তৃক দরখাস্ত করা হয়; অথবা
(খ) উক্তরূপ প্রত্যয়নপত্র ছাড়াও, প্রতারণার মাধ্যমে অথবা অবৈধ প্রভাব অথবা অন্যান্য অসংগত উপায়ের মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারণ করা হইয়াছে অথবা রেকর্ড হইতে সুস্পষ্ট দেখা যায় যে, উক্তরূপ নির্ধারণ ভুল এই মর্মে মালিক অথবা শ্রমিক কর্তৃক দরখাস্ত করা হয়।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৭৬ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
ক্ষতিপূরণ হিসাবে বা অস্থায়ী অক্ষমতার কারণে প্রদেয় মাসিক মজুরি
পর্যালোচনাআইনের ধারা ৭৬ ও আইনের ধারা ৯২(জ) অনুযায়ী প্রদেয় মাসিক ক্ষতিপূরণ । পর্যালোচনার আবেদন নিম্নবর্ণিত ক্ষেত্রে ডাক্তারি প্রত্যয়ন পত্র ব্যতীত ইপিজেড শ্রম আদালতে উপস্থাপন করা যাইবে, যথা:
(ক) মালিক কর্তৃক শ্রমিকের ক্ষতিপূরণের অধিকার নির্ধারিত হইয়াছে এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি পাইয়াছে;
(খ) শ্রমিক কর্তৃক ক্ষতিপূরণের অধিকার নির্ধারণ করা হইয়াছে এবং শ্রমিকের মজুরি কমিয়া গিয়াছে;
(গ) শ্রমিকের অবস্থার পরিবর্তন না হওয়া সত্ত্বেও মালিক কর্তৃক শ্রমিকের ক্ষতিপূরণ প্রদান আরম্ভ করিবার পর ক্ষতিপূরণ প্রদান বন্ধ করিয়া দেওয়া হইয়াছে;
(ঘ) বর্তমানে বলবৎ ক্ষতিপূরণের হার প্রতারণার মাধ্যমে বা অন্যায় প্রভাব দ্বারা বা অন্য কোনো অনুচিত পন্থায় মালিক অথবা শ্রমিক কর্তৃক নির্ধারণ করা হইয়াছে;
(ঙ) মালিক অথবা শ্রমিক কর্তৃক ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে রেকর্ড হইতে আপাত দৃষ্টিতে কোনো ভুল দৃষ্টিগোচর হয়।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাEPZ কারখানায় মাসিক ক্ষতিপূরণ চলমান থাকলে মালিক বা শ্রমিক যে কেউ ইপিজেড শ্রম আদালতে তা পুনর্বিবেচনার দরখাস্ত করতে পারেন।
কারখানা যা মনে রাখবে
- শ্রমিকের অবস্থার পরিবর্তন হলে রেজিস্টার্ড চিকিৎসকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে পুনর্বিবেচনার দরখাস্ত বিবেচনা করুন।
- বিধি ১৪২-এ বলা ক্ষেত্রগুলোতে (যেমন মজুরি বৃদ্ধি বা হ্রাস, রেকর্ডে স্পষ্ট ভুল) চিকিৎসা প্রত্যয়নপত্র ছাড়াই দরখাস্ত করা যায়, তা মনে রাখুন।
- মাসিক ক্ষতিপূরণ পরিশোধ ও চিকিৎসা রিপোর্টের পূর্ণ রেকর্ড রাখুন, যাতে আদালতে হিসাব দেখানো যায়।
যে নথি রাখতে হবে
- মাসিক ক্ষতিপূরণ পরিশোধের রেকর্ড ও রসিদ
- রেজিস্টার্ড চিকিৎসকের প্রত্যয়নপত্র ও চিকিৎসা রিপোর্ট
শ্রমিকের অবস্থার পরিবর্তন না হওয়া সত্ত্বেও মালিক নিজে থেকে মাসিক ক্ষতিপূরণ বন্ধ করলে শ্রমিক তা পুনর্বিবেচনার জন্য আদালতে যেতে পারেন (বিধি ১৪২)।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
BLA ধারা ১৫৩(১)-এর মতো: চিকিৎসকের প্রত্যয়নপত্রে অবস্থার পরিবর্তন, বা প্রতারণা ও ভুলের ভিত্তিতে মাসিক ক্ষতিপূরণ পুনর্বিবেচনা; EPZ-এ ইপিজেড শ্রম আদালত। BLA ধারা ১৫৩(২)-এ ক্ষতিপূরণ বাড়ানো, কমানো বা থোক অর্থে রূপান্তরের কথা আছে; EPZ ধারায় নেই।
BLA ধারা ১৫৩ পাশাপাশি দেখুন
BLA ধারা ১৫৩ · পুনর্বিবেচনা
১৫৩। (১) এই অধ্যায়ের অধীন প্রদেয় কোন মাসিক ক্ষতিপূরণ, উহা পক্ষ- দ্বয়ের মধ্যে চুক্তির অধীন হউক অথবা শ্রম আদালতের আদেশের অধীন হউক, শ্রম আদালত কর্তৃক পূনর্বিবেচনা করা যাইবে, যদি-
(ক) শ্রমিকের অবস্থার পরিবর্তন হইয়াছে এই মর্মে রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রসহ মালিক অথবা শ্রমিক কর্তৃক দরখাস্ত করা হয়, অথবা
(খ) উক্তরূপ প্রত্যয়নপত্র ছাড়াও, প্রতারণার মাধ্যমে অথবা অবৈধ প্রভাব অথবা অন্যান্য অসংগত উপায়ের মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারণ করা হইয়াছে অথবা রেকর্ড হইতে সুস্পষ্ট দেখা যায়, যে উক্তরূপ নির্ধারণ ভুল-এই মর্মে মালিক অথবা শ্রমিক কর্তৃক দরখাস্ত করা হয়।
(২) এই অধ্যায়ের বিধান সাপেক্ষে, এই ধারার অধীন পুনর্বিবেচনার ভিত্তিতে কোন মাসিক ক্ষতিপূরণ চালু রাখা যাইবে, বৃদ্ধি করা যাইবে, কমানো যাইবে অথবা বন্ধ করা যাইবে অথবা যদি দেখা যায় যে, দুর্ঘটনার কারণে স্থায়ী অক্ষমতা ঘটিয়াছে তাহা হইলে প্রদেয় মাসিক ক্ষতিপূরণ শ্রমিকের প্রাপ্যতা অনুযায়ী থোক অর্থে রূপান্তরিত করা যাইবে, তবে ইহা হইতে মাসিক ক্ষতিপূরণ বাবদ ইতিমধ্যে প্রাপ্ত অর্থ বাদ যাইবে।
EPZ ধারা ৭৬ · পুনর্বিবেচনা
৭৬। এই অধ্যায়ের অধীন প্রদেয় কোনো মাসিক ক্ষতিপূরণ, উহা পক্ষদ্বয়ের মধ্যে চুক্তির অধীন হউক অথবা ইপিজেড শ্রম আদালতের আদেশের অধীন হউক, ইপিজেড শ্রম আদালত কর্তৃক পুনর্বিবেচনা করা যাইবে, যদি-
(ক) শ্রমিকের অবস্থার পরিবর্তন হইয়াছে এই মর্মে রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রসহ মালিক অথবা শ্রমিক কর্তৃক দরখাস্ত করা হয়; অথবা
(খ) উক্তরূপ প্রত্যয়নপত্র ছাড়াও, প্রতারণার মাধ্যমে অথবা অবৈধ প্রভাব অথবা অন্যান্য অসংগত উপায়ের মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারণ করা হইয়াছে অথবা রেকর্ড হইতে সুস্পষ্ট দেখা যায় যে, উক্তরূপ নির্ধারণ ভুল এই মর্মে মালিক অথবা শ্রমিক কর্তৃক দরখাস্ত করা হয়।