মারাত্মক দুর্ঘটনা সম্পর্কে মালিকের নিকট হইতে বিবৃতি তলবের ক্ষমতা
পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
৮০। (১) যেক্ষেত্রে কোনো ইপিজেড শ্রম আদালত কোনো সূত্র হইতে এই খবর পায় যে, কোনো শ্রমিক তাহার চাকরি চলাকালে উহা হইতে উদ্ভূত কোনো দুর্ঘটনার কারণে মারা গিয়াছেন, সেই ক্ষেত্রে ইপিজেড শ্রম আদালত রেজিস্ট্রি ডাকযোগে প্রেরিত নোটিশ দ্বারা সংশ্লিষ্ট শ্রমিকের মালিককে নোটিশ জারির৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্ধারিত ফরমে উহার নিকট একটি বিবৃতি পেশ করিবার জন্য নির্দেশ দিবে, যাহাতে শ্রমিকের মৃত্যুর কারণ ও তৎসম্পর্কিত পরিস্থিতি এবং মালিকের মতে উক্ত মৃত্যুর কারণে তিনি কোনো ক্ষতিপূরণ জমা দিতে বাধ্য কিনা তৎসম্পর্কে বর্ণনা থাকিবে।
(২) যদি মালিক এই মত পোষণ করেন যে, তিনি ক্ষতিপূরণ জমা দিতে বাধ্য তাহা হইলে নোটিশ জারির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তিনি তাহা জমা দিবেন।
(৩) যদি মালিক এই মত পোষণ করেন যে, তিনি কোনো ক্ষতিপূরণ প্রদানে বাধ্য নহেন তাহা হইলে তিনি তাহার বিবৃতিতে উহার কারণ উল্লেখ করিবেন।
(৪) যেক্ষেত্রে কোনো মালিক উপ-ধারা (৩) এর অধীন ক্ষতিপূরণ প্রদানে বাধ্য নহেন মর্মে উল্লেখপূর্বক বিবৃতি দাখিল করেন সেই ক্ষেত্রে, ইপিজেড শ্রম আদালত, উহার বিবেচনায় প্রয়োজনীয় তদন্তের পর, মৃত শ্রমিকের যে কোনো পোষ্যকে জানাইতে পারিবে যে, তাহারা ক্ষতিপূরণ দাবি করিতে পারেন, এবং প্রয়োজনীয় অন্য কোনো তথ্যও তাহাদিগকে দিতে পারিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৮০ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
আইনের ধারা ৮০
(১) মালিকের নিকট হইতে মারাত্মক দুর্ঘটনার বিবৃতি তলব। অনুযায়ী ইপিজেড শ্রম আদালতে মারাত্মক দুর্ঘটনা সম্পর্কিত কোনো বিবৃতি ও আইনের ধারা ৮১ অনুযায়ী মালিক কর্তৃক প্রদত্ত কোনো রিপোর্ট ফরম-৬০ অনুযায়ী প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়EPZ কারখানায় কোনো শ্রমিক কর্মকালীন দুর্ঘটনায় মারা গেলে এবং ইপিজেড শ্রম আদালত মালিকের কাছে বিবৃতি চাইলে প্রযোজ্য।
করণীয় (ধাপে ধাপে)
- আদালতের রেজিস্ট্রি ডাকের নোটিশ পেলে তারিখ লিখে রাখুন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করুন।
- মৃত্যুর কারণ, পরিস্থিতি ও ক্ষতিপূরণ দিতে বাধ্য কিনা উল্লেখ করে ফরম-৬০ অনুযায়ী বিবৃতি প্রস্তুত করুন।
- ক্ষতিপূরণ দিতে বাধ্য মনে করলে নোটিশ জারির ৩০ দিনের মধ্যে অর্থ আদালতে জমা দিন।
- বাধ্য নন মনে করলে বিবৃতিতে কারণ স্পষ্টভাবে লিখুন এবং সমর্থক নথি (তদন্ত রিপোর্ট, দুর্ঘটনা রেজিস্টার) সংযুক্ত করুন।
যে নথি রাখতে হবে
- আদালতের নোটিশ ও দাখিলকৃত বিবৃতির কপি (ফরম-৬০)
- ক্ষতিপূরণ জমার রসিদ
- দুর্ঘটনা তদন্ত রিপোর্ট ও দুর্ঘটনা রেজিস্টার
মারাত্মক দুর্ঘটনার পর আদালতে বিবৃতি ও ক্ষতিপূরণ জমার প্রমাণ দেখা হয়।
এই আইনে আলাদা দণ্ড না থাকায় ধারা ১৫৯(১) অনুযায়ী ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
BLA ধারা ১৫৮-এও একই: মৃত্যুর খবর পেলে আদালত মালিকের কাছে ৩০ দিনের মধ্যে বিবৃতি চায়; মালিক দায় মানলে ৩০ দিনে ক্ষতিপূরণ জমা দেবেন। EPZ-এ ইপিজেড শ্রম আদালত, BLA-তে শ্রম আদালত।
BLA ধারা ১৫৮ পাশাপাশি দেখুন
BLA ধারা ১৫৮ · মারাত্মক দুর্ঘটনা সম্পর্কে মালিকের নিকট হইতে বিবৃতি তলবের ক্ষমতা
১৫৮। (১) যে ক্ষেত্রে কোন শ্রম আদালত কোন সূত্র হইতে এই খবর পায় যে, কোন শ্রমিক তাহার চাকুরী চলাকালে উহা হইতে উদ্ভূত কোন দুর্ঘটনার কারণে মারা গিয়াছেন, সে ক্ষেত্রে আদালত রেজিস্ট্রি ডাকযোগে প্রেরিত নোটিশ দ্বারা সংশ্লিষ্ট শ্রমিকের মালিককে নোটিশ জারীর ত্রিশ দিনের মধ্যে বিধি দ্বারা নির্ধারিত ফরমে উহার নিকট একটি বিবৃতি পেশ করিবার জন্য নির্দেশ দিবে, যাহাতে শ্রমিকের মৃতু্যর কারণ ও তৎসম্পর্কিত পরিস্থিতি এবং মালিকের মতে উক্ত মৃতু্যর কারণে তিনি কোন ক্ষতিপূরণ জমা দিতে বাধ্য কি না তৎসম্পর্কে বর্ণনা থাকিবে।
(২) যদি মালিক এই মত পোষণ করেন যে, তিনি ক্ষতিপূরণ জমা দিতে বাধ্য তাহা হইলে নোটিশ জারীর ত্রিশ দিনের মধ্যে তিনি তাহা জমা দিবেন।
(৩) যদি মালিক এই মত পোষণ করেন যে, তিনি কোন ক্ষতিপূরণ প্রদানে বাধ্য নহেন তাহা হইলে তিনি তাহার বিবৃতিতে উহার কারণ উলেস্নখ করিবেন।
(৪) যে ক্ষেত্রে মালিক উক্তরূপভাবে তাহার দায়িত্ব অস্বীকার করেন সে ক্ষেত্রে, শ্রম আদালত, উহার বিবেচনায় প্রয়োজনীয় তদন্তের পর, মৃত শ্রমিকের যে কোন পোষ্যকে জানাইতে পারিবে যে, তাহারা ক্ষতিপূরণ দাবী করিতে পারেন, এবং আদালত উহার বিবেচনায় প্রয়োজনীয় অন্য কোন তথ্যও তাহাদিগকে দিতে পারিবে।
EPZ ধারা ৮০ · মারাত্মক দুর্ঘটনা সম্পর্কে মালিকের নিকট হইতে বিবৃতি তলবের ক্ষমতা