বিধি ৩৯ক — প্রসূতিকল্যাণ সুবিধা হিসাব
মূল গেজেট: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২ · এই বিধিটি ২০২২ সালের সংশোধনে নতুন যুক্ত হয়েছে · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬
প্রসূতিকল্যাণ সুবিধা হিসাব
(১) ধারা ৪৮(২) অনুযায়ী প্রসূতিকল্যাণ সুবিধা হিসাব করিবার ক্ষেত্রে শ্রমিকের সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরিকে ২৬ দ্বারা ভাগ করিয়া ১ দিনের গড় মজুরি নির্ধারণ করিতে হইবে।
(২) প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিলের বিধান থাকিলে প্রসূতি কল্যাণ সুবিধাভোগীর ভবিষ্য তহবিলে প্রদেয় চাঁদা তাহার প্রাপ্য সুবিধা হইতে আইনের বিধান অনুযায়ী কর্তন করিতে হইবে।
এই বিধিটি বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ (এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২) দ্বারা বিধি ৩৯ এর পর যুক্ত হয়েছে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ৪৮
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)