RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৫০ — রেকর্ডের জন্য গৃহীত স্মারক রেজিস্ট্রিকরণ

বিধি ১৫০

রেকর্ডের জন্য গৃহীত স্মারক রেজিস্ট্রিকরণ

— চুক্তির স্মারক রেকর্ড করিবার সময় শ্রম আদালত উহা ফরম-৫২ অনুযায়ী রেজিস্টারে লিপিবদ্ধ করিবে এবং নিজের স্বাক্ষরযুক্ত স্বীকৃতিপত্র নিম্নবর্ণিতভাবে লিপিবদ্ধ করিয়া সংশ্লিষ্ট পক্ষসমূহকে উহার কপি প্রদান করিবে এবং একটি কপি নিজের নিকট সংরক্ষণ করিবে: “-----------সনের -------------মাসের....... তারিখে...........নং ক্রমিকের অন্তর্ভুক্ত এই চুক্তির স্মারকটি অদ্য ................ তারিখে রেকর্ড করা হইল। (স্বাক্ষর) শ্র্রম আদালত।”।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৮১

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি