RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৯৫ — মৃত সদস্যের জমা অর্থ প্রদান

বিধি ২৯৫

মৃত সদস্যের জমা অর্থ প্রদান

— তহবিলের অর্থ প্রদেয় হইবার পূর্বেই অথবা প্রদেয় হইবার পর কিন্তু প্রদানের পূর্বেই কোন সদস্যের মৃত্যু হইলে-

(ক) সদস্যের নামে জমা অর্থ মনোনয়ন মোতাবেক মনোনীত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রদেয় হইবে; অথবা

(খ) যদি মনোনয়ন বিদ্যমান না থাকে বা যদি মনোনয়নটি তহবিলে জমার কোন অংশের উপর প্রযোজ্য না হইয়া থাকে, সেই ক্ষেত্রে তহবিলে জমা সমুদয় অর্থ মৃত ব্যক্তির পারিবারিক আইন অনুযায়ী তাহার পরিবারের সদস্যদেরকে প্রদেয় হইবে।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১২৭

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি