বিধি ৮৩ — সেইফটি কমিটির মেয়াদ
মূল গেজেট: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২ · এই বিধিতে ২০২২ সালের সংশোধন যুক্ত করা হয়েছে · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬
সেইফটি কমিটির মেয়াদ
(১) সেইফটি কমিটির মেয়াদ হইবে সেইফটি কমিটির প্রথম সভার তারিখ হইতে ২ (দুই) বৎসর।
(২) মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে পরবর্তী কমিটি গঠিত হইবে এবং নবগঠিত কমিটি পূর্ববর্তী কমিটির মেয়াদ অতিক্রান্ত হইবার পর তাহাদের দায়িত্বভার গ্রহণ করিবে।
বিধি ৮৩ এর পরিবর্তে নিম্নরূপ বিধি ৮৩ প্রতিস্থাপিত হইবে, যথা: “৮৩। সেইফটি কমিটির মেয়াদ।(১) সেইফটি কমিটির মেয়াদ হইবে সেইফটি কমিটির প্রথম সভার তারিখ হইতে ২ (দুই) বৎসর। (২) মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে পরবর্তী কমিটি গঠিত হইবে এবং নবগঠিত কমিটি পূর্ববর্তী কমিটির মেয়াদ অতিক্রান্ত হইবার পর তাহাদের দায়িত্বভার গ্রহণ করিবে।’’;
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ৯০ক
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)