হোম · শ্রম আইন · BLA · বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · পঞ্চদশ অধ্যায় — কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশ গ্রহণ · বিধি ২৩৫
বিধি ২৩৫ — তহবিলদ্বয়ের বার্ষিক প্রতিবেদন
তহবিলদ্বয়ের বার্ষিক প্রতিবেদন
(১) বোর্ড, প্রতি বৎসর ৩১শে মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসরের তহবিলদ্বয়ের হিসাব বিবরণীর একটি প্রতিবেদন মালিকের নিকট ফরম-৮১(ঞ) অনুযায়ী দাখিল করিবে।
(২) বোর্ড কর্তৃক হিসাব বিবরণী প্রাপ্তির পর মালিককে উহার একটি কপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে জমা প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি