RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

বিধি ২৫৪ — তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন

মূল গেজেট: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২ · এই বিধিতে ২০২২ সালের সংশোধন যুক্ত করা হয়েছে · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬

বিধি ২৫৪

তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন

(১) বোর্ড, প্রতি বৎসর ৩০শে মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসরের তহবিলের হিসাব বিবরণী মালিকের নিকট ফরম-৮১(ট) অনুযায়ী দাখিল করিবে।

(২) বোর্ড হইতে হিসাব বিবরণী প্রাপ্তির পর মালিককে উহার একটি কপি শ্রম অধিদপ্তরে প্রেরণ করিতে হইবে।

(৩) বোর্ড তহবিলের মালিকানাধীন সম্পদের বাৎসরিক একটি শ্রেণি বিভক্ত সংক্ষিপ্ত বিবরণ ফরম-৬৯ অনুযায়ী এবং একটি ব্যালান্স শীট প্রস্তুত করিবে এবং উহার কপি মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের নিকট পেশ করিতে বার্ষিক রিপোর্টের সহিত সংযুক্ত করিবে।

২০২২ সালের সংশোধন (উপরের লেখায় যুক্ত করা হয়েছে)

বিধি ২৫৪ এর (ক) উপ-বিধি (২) এ উল্লিখিত ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে’ শব্দসমূহের পরিবর্তে ‘শ্রম অধিদপ্তরে’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-বিধি (৩) এ উল্লিখিত ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের’ শব্দসমূহের পরিবর্তে ‘শ্রম অধিদপ্তরের’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১১৩

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)