RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২২৮ — তহবিলদ্বয়ের হিসাব পরিচালনা

বিধি ২২৮

তহবিলদ্বয়ের হিসাব পরিচালনা

(১) ট্রাষ্টি বোর্ড বিধি ২২৭ এ উল্লিখিত তহবিলদ্বয়ের পরিচালনার জন্য যে কোন তফসিলি ব্যাংকে তহবিলদ্বয়ের নামে পৃথক হিসাব শুরু করিবে।

(২) বোর্ডের চার জন সদস্য হিসাব পরিচালনার অধিকারী হইবেন এবং তন্মধ্যে কোম্পানির একজন প্রতিনিধি এবং একজন শ্রমিক প্রতিনিধির যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব হইতে তহবিলদ্বয়ের অর্থ উত্তোলন করা যাইবে।

(৩) কোন কারণে ট্রাস্টি বোর্ডের কোন সদস্যের চাকরির অবসান ঘটিলে তাৎক্ষণিকভাবে তহবিলদ্বয়ের ট্রাস্টি বোর্ডে তাহার প্রতিনিধিত্ব বিলুপ্ত হইবে এবং এইরূপ ক্ষেত্রে অথবা অন্যকোন ভাবে ট্রাস্টিবোর্ডের কোন সদস্যের পদ শূন্য হইলে উক্তরূপ শূন্যতার ১৫ (পনের) দিনের মধ্যে ধারা ২৩৫(১) অনুসরণ করিয়া যে পক্ষের প্রতিনিধিত্ব শূন্য হইয়াছে সেই পক্ষ হইতে প্রতিনিধি নির্বাচন অথবা মনোনয়ন করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১০৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ২৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি