বিধি ২৯৯ — তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন
তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন
(১) বোর্ড, প্রতি বৎসর ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী বৎসরে তহবিলের কার্যপদ্ধতি সম্পর্কে সরকারের নিকট একটি প্রতিবেদন দাখিল করিবে।
(২) যে সকল বাগানের শ্রমিকগণ তহবিলের সদস্য হইয়াছেন, উক্ত বাগানের মালিককে বিনামূল্যে উক্ত প্রতিবেদনের একটি অনুলিপি প্রেরণ করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি