বিধি ১৮ — শ্রমিকগণের শ্রেণি বিভাগ
মূল গেজেট: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২ · এই বিধিতে ২০২২ সালের সংশোধন যুক্ত করা হয়েছে · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬
শ্রমিকগণের শ্রেণি বিভাগ
(১) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের জন্য চাকরি বিধিমালার সহিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) প্রণয়ন করিবে যাহা মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে এবং উক্ত সাংগঠনিক কাঠামোতে শ্রমিকের শ্রেণি, সংখ্যা ও প্রকৃতির উল্লেখ থাকিবে।
(২) এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে শ্রমিকের শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কাজের ধরন ও প্রকৃতি অনুসারে কোন কাজ উক্ত প্রতিষ্ঠানের মূল কাজ বা স্থায়ী কাজ বলিয়া বিবেচিত হইবে যাহা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্নভাবে ১৮০ (একশত আশি) দিনের অধিক চলমান থাকে।
বিধি ১৮ এর পরিবর্তে নিম্নরূপ বিধি ১৮ প্রতিস্থাপিত হইবে, যথা: “১৮। শ্রমিকগণের শ্রেণি বিভাগ।(১) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের জন্য চাকরি বিধিমালার সহিত সাংগঠিনক কাঠামো (অর্গানোগ্রাম) প্রণয়ন করিবে যাহা মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে এবং উক্ত সাংগঠিনক কাঠামোতে শ্রমিকের শ্রেণি, সংখ্যা ও প্রকৃতির উল্লেখ থাকিবে। (২) এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে শ্রমিকের শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কাজের ধরন ও প্রকৃতি অনুসারে কোন কাজ উক্ত প্রতিষ্ঠানের মূল কাজ বা স্থায়ী কাজ বলিয়া বিবেচিত হইবে যাহা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্নভাবে ১৮০ (একশত আশি) দিনের অধিক চলমান থাকে।”;
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ৪
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)