RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১২৯ — কার্যাবলি নিষ্পত্তি

বিধি ১২৯

কার্যাবলি নিষ্পত্তি

(১) বোর্ডের সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের মতামতে বোর্ডের সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোন সময় সমান সংখ্যক ভোট প্রদত্ত হইলে চেয়ারম্যান একটি দ্বিতীয় ভোট বা নির্ণায়ক (Casting) ভোট প্রদান করিতে পারিবেন :

তবে শর্ত থাকে যে, কোন সভায় মালিকদের বা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্যগণ অসম সংখ্যক হইলে চেয়ারম্যান প্রয়োজন মনে করিলে তাহাদেরকে ‘পক্ষ ভিত্তিক’ ভোট (Vote by sides) প্রদান করিতে বলিতে পারিবেন।

(২) সাধারণত হাত তুলিয়া ভোট নেওয়া হইবে, কিন্তু চেয়ারম্যান প্রয়োজন মনে করিলে কোন বিষয়ে চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত পন্থায় গোপন ভোটের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

(৩) বোর্ডের প্রত্যেক সভার কার্যবিবরণীতে উপস্থিত সদস্যদের নাম থাকিতে হইবে এবং উহা লিপিবদ্ধ করিবার পদ্ধতি চেয়ারম্যান নির্ধারণ করিবেন এবং সভার পর যত শীঘ্র সম্ভব উহার কার্যবিবরণীর এক কপি সদস্যদের নিকট প্রেরণ করিতে হইবে।

(৪) প্রত্যেক সভার কার্যবিবরণী পরবর্তী সভায় অনুমোদন করিতে হইবে এবং উহা চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৭৪

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি