ইপিজেড শ্রম আদালতের কার্যপদ্ধতি ও ক্ষমতা
পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১৩৪। (১) এই আইনের বিধান সাপেক্ষে, ইপিজেড শ্রম আদালত ফৌজদারী কার্যধারার ক্ষেত্রে, যতদূর সম্ভব, ফৌজদারী কার্যবিধিতে বর্ণিত সংক্ষিপ্ত বিচার পদ্ধতি অনুসরণ করিবে।
(২) এই আইনের অধীন কোনো অপরাধ বিচারের উদ্দেশ্যে ইপিজেড শ্রম আদালত ফৌজদারী কার্যবিধির অধীন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের অনুরূপ ক্ষমতার অধিকারী হইবে এবং দণ্ড প্রদানের উদ্দেশ্যে উক্ত কার্যবিধির অধীন দায়রা আদালতের সমমর্যাদা সম্পন্ন গণ্য হইবে।
(৩) অপরাধ ব্যতীত এই আইনের অধীন অন্য কোনো বিষয়, প্রশ্ন বা শিল্প বিরোধের বিচার ও নিষ্পত্তির উদ্দেশ্যে ইপিজেড শ্রম আদালত দেওয়ানী আদালত হিসাবে গণ্য হইবে, এবং দেওয়ানী কার্যবিধির অধীন দেওয়ানী আদালতের অনুরূপ ক্ষমতা থাকিবে।
(৪) কোনো শ্রমিককে কোনো মামলা দায়ের, দলিলপত্র প্রদর্শন বা রেকর্ড করিবার জন্য কিংবা ইপিজেড শ্রম আদালত হইতে কোনো দলিল সংগ্রহের জন্য কোনোরূপ কোর্ট ফি প্রদান করিতে হইবে না।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৩৪ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
ক্ষতিপূরণ সম্পর্কিত আবেদন নিষ্পত্তির পদ্ধতি
এই বিধিমালায় ভিন্নতর কোনো বিধান না থাকিলে, ক্ষতিপূরণ মামলা নিষ্পত্তির জন্য ইপিজেড শ্রম আদালত আইনের ধারা ১৩৪ এবং তফসিল-৪ অনুযায়ী উহার কার্যক্রম পরিচালনা করিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাইপিজেড শ্রম আদালতের বিচার পদ্ধতি ও ক্ষমতা সম্পর্কিত; অপরাধে ফৌজদারী এবং অন্য বিষয়ে দেওয়ানী আদালতের ক্ষমতা থাকে।
কারখানা যা মনে রাখবে
- আদালতের তলবে দলিল ও রেকর্ড উপস্থাপনের জন্য register ও personal file হালনাগাদ রাখুন।
- শ্রমিককে মামলা দায়ের বা দলিলের জন্য কোর্ট ফি দিতে হয় না, তাই শ্রমিকের মামলাকে সহজলভ্য ধরে রেকর্ড প্রস্তুত রাখুন।
সংশ্লিষ্ট আইন ও বিধি
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
BLA ধারা ২১৫ ও ২১৬-এও একই বিধান: অপরাধের বিচারে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, দণ্ড দেওয়ার ক্ষেত্রে দায়রা আদালতের ক্ষমতা; অন্য বিষয়ে দেওয়ানী আদালত; শ্রমিককে কোর্ট ফি দিতে হয় না। BLA ধারা ২১৬-এ জবাব দাখিল (১০ দিন), মুলতবি ইত্যাদির সময়সীমাও বিস্তারিত দেওয়া আছে।
BLA ধারা ২১৫ পাশাপাশি দেখুন
BLA ধারা ২১৫ · অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালতের ক্ষমতা ও কার্যক্রম
২১৫৷ (১) এই আইনের বিধান সাপেক্ষে, শ্রম আদালত অপরাধ বিচারকালে, যতদূর সম্ভব, ফৌজদারী কার্যবিধিতে বর্ণিত সংক্ষিপ্ত বিচার পদ্ধতি অনুসরণ করিবে৷
(২) এই আইনের অধীন অপরাধ বিচারের উদ্দেশ্যে ফৌজদারী কার্যবিধির অধীন ১[প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের] উপর ন্যস্ত সকল ক্ষমতা শ্রম আদালতেরও থাকিবে৷
(৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, শাস্তি প্রদানের উদ্দেশ্যে উক্ত কার্যবিধির অধীন সেশন আদালতের উপর ন্যস্ত সকল ক্ষমতা শ্রম আদালতেরও থাকিবে৷
(৪) শ্রম আদালত কোন অপরাধের বিচারকালে আদালতের সদস্যগণ ছাড়া বিচারকার্য পরিচালনা করিবে৷
EPZ ধারা ১৩৪ · ইপিজেড শ্রম আদালতের কার্যপদ্ধতি ও ক্ষমতা