RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১৫৭

ধারা ১৪৬ এর বিধান লংঘন করিবার দণ্ড

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১৫৭। কোনো মালিক বা কোম্পানি ধারা ১৪৬ এর বিধান লংঘন করিলে তিনি ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ডে, অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৫৭ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাধারা ১৪৬ (কার্যধারা চলাকালে চাকরির শর্ত অপরিবর্তিত রাখা) লংঘনের জন্য মালিক বা কোম্পানির দণ্ড নির্ধারণ করে।

কারখানা যা মনে রাখবে

  1. বিরোধ চলাকালে জড়িত শ্রমিকদের শর্ত পরিবর্তন বা শাস্তির প্রস্তাব HR-এর মাধ্যমে আইনি যাচাই ছাড়া কার্যকর করবেন না।
দায়িত্ব
HR ও Management
না মানলে

১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ড।

সংশ্লিষ্ট আইন ও বিধি

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

EPZ: ধারা ১৪৬ (কার্যধারা চলাকালে চাকরির শর্ত অপরিবর্তিত রাখা) পুরোটা লঙ্ঘনে মালিকের ১০ হাজার টাকা বা ৬ মাস বা উভয়। BLA ধারা ২৯৭: শুধু ধারা ২২৮(২) (ইউনিয়ন কর্মকর্তাকে অনুমতি ছাড়া শাস্তি) লঙ্ঘনের জন্য, ১ বছর বা ৫ হাজার টাকা বা উভয়।

BLA ধারা ২৯৭ পাশাপাশি দেখুন

BLA ধারা ২৯৭ · ধারা ২২৮(২) লংঘনের দণ্ড

২৯৭৷ কোন মালিক ধারা ২২৮ (২) এর বিধান লঙ্ঘন করিলে তিনি এক বত্সর পর্যন্ত কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷

EPZ ধারা ১৫৭ · ধারা ১৪৬ এর বিধান লংঘন করিবার দণ্ড

১৫৭। কোনো মালিক বা কোম্পানি ধারা ১৪৬ এর বিধান লংঘন করিলে তিনি ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ডে, অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।