ধারা ২২৮(২) লংঘনের দণ্ড
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
২৯৭৷ কোন মালিক ধারা ২২৮ (২) এর বিধান লঙ্ঘন করিলে তিনি এক বত্সর পর্যন্ত কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৯৭ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাশিল্প বিরোধের কার্যধারা চলাকালে শ্রম আদালতের পূর্ব অনুমোদন ছাড়া ট্রেড ইউনিয়ন কর্মকর্তাকে শাস্তি দিলে মালিকের জন্য প্রযোজ্য (ধারা ২২৮(২))।
কারখানা যা মনে রাখবে
- সালিস, মধ্যস্থতা, শ্রম আদালত বা ট্রাইব্যুনালে কোনো কার্যধারা চলছে কি না তার হালনাগাদ তালিকা HR-এ রাখুন।
- কার্যধারা চলাকালে কোনো ট্রেড ইউনিয়ন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আগে শ্রম আদালতের পূর্ব অনুমোদন নিন।
- বিরোধে জড়িত শ্রমিকদের চাকরির শর্ত তাদের অসুবিধা হয় এমনভাবে পরিবর্তন করবেন না (ধারা ২২৮(১))।
যে নথি রাখতে হবে
- চলমান কার্যধারার তালিকা
- শ্রম আদালতের অনুমোদনের আবেদন ও আদেশ
ধারা ২৯৭ অনুযায়ী এক বৎসর পর্যন্ত কারাদণ্ড, অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: কার্যধারা চলাকালে আদালতের অনুমতি ছাড়া ট্রেড ইউনিয়ন কর্মকর্তাকে শাস্তি দিলে (ধারা ২২৮(২)) ১ বছর কারাদণ্ড বা ৫,০০০ টাকা বা উভয়। EPZ ধারা ১৫৭: ধারা ১৪৬ (সমিতির প্রতিনিধিসহ) লঙ্ঘনে ৬ মাস কারাদণ্ড বা ১০,০০০ টাকা বা উভয়।
EPZ ধারা ১৫৭ পাশাপাশি দেখুন
BLA ধারা ২৯৭ · ধারা ২২৮(২) লংঘনের দণ্ড
২৯৭৷ কোন মালিক ধারা ২২৮ (২) এর বিধান লঙ্ঘন করিলে তিনি এক বত্সর পর্যন্ত কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
EPZ ধারা ১৫৭ · ধারা ১৪৬ এর বিধান লংঘন করিবার দণ্ড
১৫৭। কোনো মালিক বা কোম্পানি ধারা ১৪৬ এর বিধান লংঘন করিলে তিনি ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে, অথবা ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ডে, অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।