প্রধান পরিদর্শক, ইত্যাদি
পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১৬৮। (১) প্রধান পরিদর্শক ও অন্য পরিদর্শক নির্বাহী চেয়ারম্যানের অনুমতিক্রমে নির্ধারিত পদ্ধতিতে কোনো শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করিতে পারিবে।
ব্যাখ্যা । - উপ-ধারা (১) এর উদ্দেশ্যে ‘‘প্রধান পরিদর্শক ও অন্য পরিদর্শক’’ অর্থ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর বিংশ অধ্যায়ের অধীন নিযুক্ত প্রধান পরিদর্শক ও অন্যান্য পরিদর্শক।
(২) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের ক্ষেত্রে এই আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
(৩) পরিদর্শন সংক্রান্ত কোনো বিষয়ে নির্বাহী চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৬৮ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন
(১) আইনের ধারা ১৬৮ এর উদ্দেশ্য পূরণকল্পে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কোনো পরিদর্শক তাহার অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত জোনের যে কোনো শিল্প প্রতিষ্ঠান নির্বাহী চেয়ারম্যান বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অবগত (intimation) করিয়া নির্ধারিত পদ্ধতিতে পরিদর্শন করিতে পারিবেন।
(২) জোনের যে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হইবে, প্রযোজ্য ক্ষেত্রে সে বিষয়টি গোপন রাখা হইবে।
(৩) আইন ও এই বিধিমালার আলোকে কর্তৃপক্ষের প্রণীত চেকলিস্ট অনুযায়ী পরিদর্শন করা হইবে।
(৪) এই বিধির অধীন কোনো পরিদর্শক পরিদর্শনের অব্যবহিত পরে পরিদর্শন রিপোর্টের একটি কপি অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাখিল করিবেন। অতিরিক্ত মহাপরিদর্শক তাহার বিবেচনায় বাস্তবায়নযোগ্য সুপারিশ (সমূহ) বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানকে আদেশ দিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাকলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নির্বাহী চেয়ারম্যানের অনুমতিক্রমে জোনের শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন।
কারখানা যা মনে রাখবে
- DIFE পরিদর্শকের পরিদর্শনে সহযোগিতা করুন এবং পরিদর্শন রিপোর্টের ভিত্তিতে অতিরিক্ত মহাপরিদর্শকের আদেশ পেলে তা বাস্তবায়নের পরিকল্পনা করুন।
- পরিদর্শন সংক্রান্ত বিরোধে নির্বাহী চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত, তাই আপত্তি থাকলে লিখিতভাবে কর্তৃপক্ষকে জানান।
যে নথি রাখতে হবে
- পরিদর্শন রিপোর্ট ও সংশোধনমূলক কাজের রেকর্ড
পরিদর্শন কর্তৃপক্ষের চেকলিস্ট অনুযায়ী হয়; আগের পরিদর্শনের সুপারিশ বাস্তবায়িত হয়েছে কি না দেখা হয়।
সংশ্লিষ্ট আইন ও বিধি
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
EPZ: BLA-র অধীন নিযুক্ত প্রধান পরিদর্শক ও পরিদর্শকেরা (DIFE) ইপিজেড-এর প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন শুধু নির্বাহী চেয়ারম্যানের অনুমতি নিয়ে; পরিদর্শন বিষয়ে নির্বাহী চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত। BLA ধারা ৩১৮–৩১৯: প্রধান পরিদর্শকের সারা দেশে পরিদর্শনের ক্ষমতা আছে, আগাম জানিয়ে বা না জানিয়ে।
BLA ধারা ৩১৮ পাশাপাশি দেখুন
BLA ধারা ৩১৮ · প্রধান পরিদর্শক, ইত্যাদি
৩১৮৷ (১) এই আইনের উদ্দেশ্যে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একজন প্রধান পরিদর্শক নিযুক্ত করিবে এবং প্রয়োজনীয় সংখ্যক উপ-প্রধান পরিদর্শক, ১[সহকারী প্রধান পরিদর্শক, পরিদর্শক অথবা সহকারী পরিদর্শক] নিযুক্ত করিতে পারিবে৷
(২) যেক্ষেত্রে উপ-প্রধান পরিদর্শক, ২[সহকারী প্রধান পরিদর্শক, পরিদর্শক অথবা সহকারী পরিদর্শক] নিযুক্ত করা হয় সেক্ষেত্রে, সরকার উক্ত প্রজ্ঞাপনে এই আইনের অধীন তাহাদের প্রত্যেকের কর্মক্ষেত্র বা এলাকা বা এখতিয়ারাধীন প্রতিষ্ঠান নির্ধারণ করিয়া দিবে৷
(৩) প্রধান পরিদর্শকের এই আইনের অধীন তাহাকে প্রদত্ত ক্ষমতা ছাড়াও সমগ্র দেশে একজন পরিদর্শকের ক্ষমতা থাকিবে৷
(৪) সকল উপ-প্রধান পরিদর্শক, ৩[সহকারী প্রধান পরিদর্শক, পরিদর্শক এবং সহকারী পরিদর্শকের] উপর প্রধান পরিদর্শকের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা থাকিবে৷
(৫) প্রধান পরিদর্শক, লিখিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, তাহার কোন ক্ষমতা বা দায়িত্ব কোন উপ-প্রধান পরিদর্শক, ৪[সহকারী প্রধান পরিদর্শক, পরিদর্শক বা সহকারী পরিদর্শকের] উপর অর্পণ করিতে পারিবেন৷
(৬) মার্কেন্টাইল মেরীন ডিপার্টমেন্টের সকল প্রিন্সিপাল অফিসার তাহাদের এখতিয়ারাধীন এলাকায় ষষ্ঠ অধ্যায়ের অধীন প্রণীত প্রবিধানের উদ্দেশ্যে পদাধিকারাধীন প্রতিষ্ঠান পরিদর্শক হইবেন৷
EPZ ধারা ১৬৮ · প্রধান পরিদর্শক, ইত্যাদি
১৬৮। (১) প্রধান পরিদর্শক ও অন্য পরিদর্শক নির্বাহী চেয়ারম্যানের অনুমতিক্রমে নির্ধারিত পদ্ধতিতে কোনো শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করিতে পারিবে।
ব্যাখ্যা । - উপ-ধারা (১) এর উদ্দেশ্যে ‘‘প্রধান পরিদর্শক ও অন্য পরিদর্শক’’ অর্থ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর বিংশ অধ্যায়ের অধীন নিযুক্ত প্রধান পরিদর্শক ও অন্যান্য পরিদর্শক।
(২) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের ক্ষেত্রে এই আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
(৩) পরিদর্শন সংক্রান্ত কোনো বিষয়ে নির্বাহী চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।