বিধি ২৯০ — কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন
(১) আইনের ধারা ১৬৮ এর উদ্দেশ্য পূরণকল্পে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কোনো পরিদর্শক তাহার অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত জোনের যে কোনো শিল্প প্রতিষ্ঠান নির্বাহী চেয়ারম্যান বা তাহার ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে অবগত (intimation) করিয়া নির্ধারিত পদ্ধতিতে পরিদর্শন করিতে পারিবেন।
(২) জোনের যে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হইবে, প্রযোজ্য ক্ষেত্রে সে বিষয়টি গোপন রাখা হইবে।
(৩) আইন ও এই বিধিমালার আলোকে কর্তৃপক্ষের প্রণীত চেকলিস্ট অনুযায়ী পরিদর্শন করা হইবে।
(৪) এই বিধির অধীন কোনো পরিদর্শক পরিদর্শনের অব্যবহিত পরে পরিদর্শন রিপোর্টের একটি কপি অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাখিল করিবেন। অতিরিক্ত মহাপরিদর্শক তাহার বিবেচনায় বাস্তবায়নযোগ্য সুপারিশ (সমূহ) বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানকে আদেশ দিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৮
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি