RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২০৫

২০১০ সনের ৪৩নং আইন এর রহিতকরণ ও হেফাজত

১টি বিধি

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

২০৫। (১) ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ (২০১০ সনের ৪৩নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত আইন এর অধীন কৃত কোনো কার্যক্রম অথবা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন এমনভাবে কৃত বা গৃহীত হইয়াছে বলিযা গণ্য হইবে যেন, ‍উক্ত কৃত কার্যক্রম অথবা গৃহীত ব্যবস্থা গ্রহণ করিবার সময় এই আইন বলবৎ ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ২০৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ৩১৮

রহিতকরণ ও হেফাজত

(১) এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে নিম্নরূপ বিধি-বিধান রহিত হইবে, যথা:

(ক) আইনের ধারা ২০৫ দ্বারা রহিতকৃত ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ (২০১০ সনের ৪৩ নং আইন) এর অধীন প্রণীত বিধি, প্রবিধি ও স্কিম; এবং

(খ) ইপিজেড এমপ্লয়ীজ (কন্ট্রিবিউটির) প্রভিডেন্ট ফান্ড নীতিমালা, ২০১২।

(২) উপ-বিধি (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও রহিত বিধি, প্রবিধি, স্কিম এবং নীতিমালার অধীন

(ক) কৃত কোনো কার্যক্রম ও গৃহীত কোনো ব্যবস্থা বলবৎ থাকিলে এই বিধিমালার অধীন পরিবর্তিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত এই বিধিমালার বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে বলবৎ থাকিবে; এবং

(খ) কোনো ইপিজেড শ্রম আদালত বা ইপিজেড শ্রম আপিল ট্রাইব্যুনালে কোনো মামলা বা কার্যধারা চলমান থাকিলে উহা এইরূপে চলমান থাকিবে বা নিষ্পত্তি করিতে হইবে যেন এই বিধিমালা প্রণীত হয় নাই।

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৫৮

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

তথ্যমূলক ধারাইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ রহিত; তার অধীনে করা কাজ এই আইনে করা বলে গণ্য।

কারখানা যা মনে রাখবে

  1. পুরোনো আইনের অধীন গৃহীত ব্যবস্থা (নিবন্ধন, চুক্তি ইত্যাদি) বহাল আছে ধরে নিয়ে নথিপত্রে এখন এই আইনের ধারা উল্লেখ করুন।
দায়িত্ব
Compliance ও HR
খেয়াল রাখুন

বিধি ৩১৮ অনুযায়ী ইপিজেড এমপ্লয়ীজ (কন্ট্রিবিউটরি) প্রভিডেন্ট ফান্ড নীতিমালা, ২০১২-ও রহিত; ভবিষ্য তহবিল এখন বিধিমালার দ্বাদশ অধ্যায় অনুযায়ী চলবে।

সংশ্লিষ্ট আইন ও বিধি

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

EPZ-এর নিজস্ব বিধান: ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ রহিত; তার অধীনে করা কাজ ও ব্যবস্থা এই আইনের অধীনে করা বলে গণ্য। BLA-র রহিতকরণ ধারা (ধারা ৩৫৩) অন্য পুরনো আইনের জন্য।