বিধি ৩১৮ — রহিতকরণ ও হেফাজত
রহিতকরণ ও হেফাজত
(১) এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে নিম্নরূপ বিধি-বিধান রহিত হইবে, যথা:
(ক) আইনের ধারা ২০৫ দ্বারা রহিতকৃত ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন, ২০১০ (২০১০ সনের ৪৩ নং আইন) এর অধীন প্রণীত বিধি, প্রবিধি ও স্কিম; এবং
(খ) ইপিজেড এমপ্লয়ীজ (কন্ট্রিবিউটির) প্রভিডেন্ট ফান্ড নীতিমালা, ২০১২।
(২) উপ-বিধি (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও রহিত বিধি, প্রবিধি, স্কিম এবং নীতিমালার অধীন
(ক) কৃত কোনো কার্যক্রম ও গৃহীত কোনো ব্যবস্থা বলবৎ থাকিলে এই বিধিমালার অধীন পরিবর্তিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত এই বিধিমালার বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে বলবৎ থাকিবে; এবং
(খ) কোনো ইপিজেড শ্রম আদালত বা ইপিজেড শ্রম আপিল ট্রাইব্যুনালে কোনো মামলা বা কার্যধারা চলমান থাকিলে উহা এইরূপে চলমান থাকিবে বা নিষ্পত্তি করিতে হইবে যেন এই বিধিমালা প্রণীত হয় নাই।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২০৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি