RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৭৮

ক্ষতিপূরণের হস্তান্তর, ক্রোক বা দায়বদ্ধকরণ নিষিদ্ধ

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

৭৮। এই আইনের অধীন প্রদেয় কোনো থোক অথবা মাসিক ক্ষতিপূরণ কোনো ভাবে হস্তান্তর, ক্রোক অথবা দায়বদ্ধ করা যাইবে না, অথবা অন্য কোনো আইনের প্রয়োগ দ্বারা শ্রমিক ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যাইবে না; অথবা উহার সহিত অন্য কোনো দাবী সমন্বয় করা যাইবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৭৮ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়EPZ কারখানায় দুর্ঘটনাজনিত থোক বা মাসিক ক্ষতিপূরণ প্রদানের সময় প্রযোজ্য।

করণীয় (ধাপে ধাপে)

  1. ক্ষতিপূরণের অর্থ থেকে অগ্রিম, ঋণ, জরিমানা বা অন্য কোনো পাওনা সমন্বয় (adjust) করবেন না।
  2. ক্ষতিপূরণ কেবল শ্রমিককে (মৃত্যুর ক্ষেত্রে আদালতের মাধ্যমে পোষ্যকে) দিন; অন্য কারও নামে হস্তান্তর বা দায়বদ্ধ করবেন না।
  3. Final settlement-এ ক্ষতিপূরণ আলাদা লাইনে দেখান, যাতে বোঝা যায় কোনো কর্তন হয়নি।

যে নথি রাখতে হবে

  • ক্ষতিপূরণ পরিশোধের হিসাব (কর্তনবিহীন) ও শ্রমিকের স্বাক্ষরিত রসিদ
দায়িত্ব
HR ও Admin, Accounts
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

ক্ষতিপূরণ পরিশোধের হিসাবে কোনো কর্তন বা সমন্বয় আছে কিনা দেখা হয়।

খেয়াল রাখুন

বিধি ১৪৮ অনুযায়ী মালিক পোষ্যকে যে অগ্রিম দেন, তা আদালত ক্ষতিপূরণ থেকে কেটে মালিককে ফেরত দিতে পারে; দাফন-কাফন, চিকিৎসা বা মৃতদেহ পরিবহণের খরচ কাটা যায় না।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

BLA ধারা ১৫৬-এও একই: থোক বা মাসিক ক্ষতিপূরণ হস্তান্তর, ক্রোক বা দায়বদ্ধ করা যাবে না, অন্য দাবির সাথে সমন্বয়ও করা যাবে না।

BLA ধারা ১৫৬ পাশাপাশি দেখুন

BLA ধারা ১৫৬ · ক্ষতিপূরণের হস্তান্তর, ক্রোক বা দায়বদ্ধকরণ নিষিদ্ধ

১৫৬। এই অধ্যায়ে যে রকম বিধান আছে সে রকম ব্যতীত, এই অধ্যায়ের অধীন প্রদেয় কোন থোক অথবা মাসিক ক্ষতিপূরণ কোনভাবে হস্তান্তর, ক্রোক অথবা দায়বদ্ধ করা যাইবে না, অথবা কোন আইনের প্রয়োগ দ্বারা শ্রমিক ব্যতীত অন্য কোন ব্যক্তির নিকট হস্তান্তর করা যাইবে না; অথবা উহার সহিত অন্য কোন দাবী কাটা-কাটি করা যাইবে না।

EPZ ধারা ৭৮ · ক্ষতিপূরণের হস্তান্তর, ক্রোক বা দায়বদ্ধকরণ নিষিদ্ধ

৭৮। এই আইনের অধীন প্রদেয় কোনো থোক অথবা মাসিক ক্ষতিপূরণ কোনো ভাবে হস্তান্তর, ক্রোক অথবা দায়বদ্ধ করা যাইবে না, অথবা অন্য কোনো আইনের প্রয়োগ দ্বারা শ্রমিক ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যাইবে না; অথবা উহার সহিত অন্য কোনো দাবী সমন্বয় করা যাইবে না।