RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৪৭ — মাসিক ক্ষতিপূরণ পরিশোধ

বিধি ১৪৭

মাসিক ক্ষতিপূরণ পরিশোধ

(১) মালিকও শ্রমিক পক্ষের চুক্তির ভিত্তিতে মালিক থোক অর্থ প্রদান করিয়া শ্রমিকের মাসিক ক্ষতিপূরণ পরিশোধ করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর অধীন কোনো চুক্তি না হইলে যদি অন্যূন ৬ (ছয়) মাস কোনো মাসিক ক্ষতিপূরণ প্রদান বলবৎ থাকে তাহা হইলে যে কোনো পক্ষের দরখাস্তের পরিপ্রেক্ষিতে শ্রম আদালত কর্তৃক নির্ধারিত থোক অর্থ প্রদান করিয়া মাসিক ক্ষতিপূরণ পরিশোধ করা যাইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৯৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি