RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

বিধি ১৭২ — রেজিস্ট্রিকরণের প্রত্যয়নপত্র

মূল গেজেট: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২ · এই বিধিতে ২০২২ সালের সংশোধন যুক্ত করা হয়েছে · যাচাই: ০৮ নভেম্বর ২০২৬

বিধি ১৭২

রেজিস্ট্রিকরণের প্রত্যয়নপত্র

(১) কোন ট্রেড ইউনিয়ন, উহার ফেডারেশন এবং কনফেডারেশনের নিবন্ধনের জন্য দরখাস্ত প্রাপ্তির পর মহাপরিচালক অথবা প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্ত ইউনিয়ন, ফেডারেশন এবং কনফেডারেশনকে আইনের বিধানমতে নিবন্ধিকরণ করা যাইবে, তাহা হইলে তিনি দরখাস্তকারীকে নিবন্ধনের প্রত্যয়নপত্র পাইবার জন্য নির্ধারিত ফি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য লিখিত নির্দেশ প্রদান করিবেন।

(২) ধারা ১৮৯ মোতাবেক ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ফেডারেশন অথবা কনফেডারেশনের নিবন্ধনের প্রত্যয়নপত্র ফরম-৬০ অনুযায়ী প্রদান করিতে হইবে।

(৩) কোনো ইউনিয়ন রেজিস্ট্রেশনের পর মহাপরিচালক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনিয়ন রেজিস্ট্রেশনের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নও ১৫ দিনের মধ্যে মালিক বা প্রতিষ্ঠানকে অবহিত করিবে।

২০২২ সালের সংশোধন (উপরের লেখায় যুক্ত করা হয়েছে)

বিধি ১৭২ এর উপ-বিধি (২) এর পর নিম্নরূপ নূতন উপ-বিধি (৩) সংযোজিত হইবে, যথা: ‘‘(৩) কোনো ইউনিয়ন রেজিস্ট্রেশনের পর মহাপরিচালক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনিয়ন রেজিস্ট্রেশনের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নও ১৫ দিনের মধ্যে মালিক বা প্রতিষ্ঠানকে অবহিত করিবে।’’;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৮৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ১৮৯

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৮ নভেম্বর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)