বিধি ১৮৭ — প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন না থাকিলে শ্রম পরিচালককে অবহিত করিয়া
প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন না থাকিলে শ্রম পরিচালককে অবহিত করিয়া
অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি।—
(১) যে প্রতিষ্ঠানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন বা যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নাই সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শ্রম পরিচালককে অবহিত করিয়া গোপন ব্যালটের মাধ্যমে অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা করিবে।
(২) শ্রম পরিচালক অনুরুদ্ধ হইলে উক্তরূপ নির্বাচন কার্যক্রম তদারকি করিতে পারিবেন এবং উক্তরূপ নির্বাচন কার্যক্রম পরিচালনায় কারখানা বা প্রতিষ্ঠানের মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন প্রভাব বিস্তার করিতে পারিবেন না।
(৩) নির্বাচিত শ্রমিক প্রতিনিধির তালিকা নির্বাচনের ১০ (দশ) দিনের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি শ্রম পরিচালককে লিখিতভাবে প্রেরণ করিবে।
বিধি ১৮৭ এর (ক) শিরোনামে উল্লিখিত ‘শ্রম পরিচালককে’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালককে’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-বিধি (১) এ উল্লিখিত ‘শ্রম পরিচালককে’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালককে’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (গ) উপ-বিধি (২) এ উল্লিখিত ‘শ্রম পরিচালক’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালক’ শব্দটি প্রতিস্থাপিত হইবে এবং ‘প্রভাব বিস্তার করিতে পারিবেন না’ শব্দসমূহের পরিবর্তে ‘প্রভাব বিস্তার করিবেন না’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (ঘ) উপ-বিধি (৩) এ উল্লিখিত ‘শ্রম পরিচালককে’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালককে’ শব্দটি প্রতিস্থাপিত হইবে;
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ২০৫
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি