RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২১৩ — তহবিলের ব্যবস্থাপনা ও কার্যালয়

বিধি ২১৩

তহবিলের ব্যবস্থাপনা ও কার্যালয়

(১) তহবিল পরিচালনার জন্য বোর্ডের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে।

(২) বোর্ড, প্রয়োজনবোধে, বাংলাদেশের যে কোন স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।

(৩) পরিচালনা বোর্ডের তহবিল ব্যবস্থাপনার জন্য বোর্ড একজন সচিব নিযুক্ত করিবে, যিনি পরিচালনা বোর্ডের সদস্য- সচিব হিসাবেও দায়িত্ব পালন করিবেন:

তবে শর্ত থাকে যে, বোর্ড কর্তৃক সচিব নিয়োগ প্রদান না করা পর্যন্ত সরকার কোন কর্মকর্তাকে সাময়িকভাবে সচিব হিসাবে দায়িত্ব প্রদান করিতে পারিবে।

(৪) তহবিল ব্যবস্থাপনার জন্য সচিবের অধীন প্রয়োজনীয় জনবল থাকিবে, যাহারা তহবিলের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করিবেন।

(৫) বোর্ড বিনিয়োগকৃত অর্থ হইতে প্রাপ্ত মুনাফার একটি অংশ তহবিল কার্যালয়ের বেতন, ভাতা, সরঞ্জামাদি ক্রয়, পরিচালনা ও অন্যান্য ব্যয় নির্বাহ এবং বিধি ২২২ এ বর্ণিত ভাতা প্রদানের জন্য বরাদ্দ করিতে পারিবে।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ২১৩ এর (ক) উপ-বিধি (৩) এবং উহার শর্তাংশে উল্লিখিত ‘সচিব’ শব্দটির পরিবর্তে ‘মহাপরিচালক’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-বিধি (৪) এ উল্লিখিত ‘সচিবের’ শব্দটির পরিবর্তে ‘মহাপরিচালকের’ শব্দটি প্রতিস্থাপিত হইবে;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৯৯

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি