বিধি ২১৭ — তহবিলের অর্থ আদায় পদ্ধতি
মূল গেজেট: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৫ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২ · এই বিধিতে ২০২২ সালের সংশোধনে পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
তহবিলের অর্থ আদায় পদ্ধতি
(১) রপ্তানী কার্যাদেশ নগদায়নের সঙ্গে সঙ্গে বিধি ২১৪ এর উপ-বিধি (১) এর দফা (ক) এর অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লিয়েন ব্যাংক তহবিলের ব্যাংক হিসাবে হস্তান্তর করিবে।
(২) ক্রেতা বা ক্রেতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিধি ২১৪ এর উপ-বিধি (১) এর দফা (খ)- তে বর্ণিত অর্থ এল.সি (লেটার অব ক্রেডিট) খুলিবার সময় স্বপ্রণোদিত হইয়া এল.সি তে তাহার অংশের কথা উল্লেখ করিতে পারিবে।
(৩) উল্লিখিত সময়ের মধ্যে লিয়েন ব্যাংক তহবিলে অর্থ জমা প্রদানে ব্যর্থ হইলে বোর্ড পরবর্তী ৩০ দিনের মধ্যে উক্ত অর্থ জমাদানের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে।
(৪) বিধি ২১৪ এর উপ-বিধি (১) এর দফা (ক) এর বিধান মতে লিয়েন ব্যাংক তহবিলে অর্থ প্রদানে ব্যর্থ হইলে উহা সরকারি দাবি হিসাবে আদায়যোগ্য হইবে, এবং বোর্ড প্রয়োজনীয় অন্যান্য আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করিতে পারিবে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)