RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২২৫ — হিসাবরক্ষণ ও নিরীক্ষা

বিধি ২২৫

হিসাবরক্ষণ ও নিরীক্ষা

(১) এই বিধি প্রযোজ্য হয় এমন সেক্টরসমূহের জন্য একটি করিয়া কেন্দ্রীয় হিসাব পরিচালিত হইবে।

(২) বোর্ড যথাযথভাবে উক্ত কেন্দ্রীয় হিসাবে জমাকৃত অর্থ বা তহবিলের হিসাব ভিন্ন ভিন্ন শিল্প-প্রতিষ্ঠান অনুযায়ী পৃথকভাবে সংরক্ষণ করিবে।

(৩) বোর্ড যথাযথভাবে তহবিলের হিসাব সংরক্ষণ এবং বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে।

(৪) বোর্ড প্রতি বৎসর কোন অনুমোদিত নিরীক্ষকের মাধ্যমে তহবিলের হিসাব নিরীক্ষা করিবে।

(৫) উপ-বিধি (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিরীক্ষক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে বোর্ডের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা এবং বোর্ডের যে কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১০৫

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি