RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩৬৬ — অনুযোগ নিষ্পত্তি

বিধি ৩৬৬

অনুযোগ নিষ্পত্তি

— কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত কোন শ্রমিক বা কোন মালিক কর্তৃক অসৎ শ্রম আচরণ সংঘটনের বিষয়ে উহা সংঘটিত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রতিকার চেয়ে শ্রম পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট আবেদন করিতে হইবে এবং এইরূপ আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে শ্রম পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উহা নিষ্পত্তি করিবেন।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ৩৬৬ (ক) এ দুইবার উল্লিখিত ‘শ্রম পরিচালক’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালক’ শব্দটি এবং ‘৩০’ সংখ্যাটির পরিবর্তে ‘৫৫’ সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (খ) এর পর নিম্নরূপ নূতন বিধি ৩৬৬ক সন্নিবেশিত হইবে, যথা: ‘‘৩৬৬ক। আইনের উপর প্রশিক্ষণ।১) সরকার কর্তৃক স্থাপিত বা সরকারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত শিল্প সম্পর্ক শিক্ষায়তনসমূহ এই আইনের উপর প্রশিক্ষণ কোর্স পরিচালনা করিবে। (২) কোন প্রতিষ্ঠানের মালিক অথবা তৎকর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা ও শ্রমিক শিল্প সম্পর্ক শিক্ষায়তন কর্তৃক আহুত হইলে উক্তরূপ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করিতে পারিবেন। (৩) শিল্প সম্পর্ক শিক্ষায়তনসমূহ প্রশিক্ষণ কোর্স পরিচালনার নিমিত্ত ৪ (চার) সপ্তাহ, ১ (এক) সপ্তাহ, ২ (দুই) দিন, ১ (এক) দিন মেয়াদে বা সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিগণের সহিত আলোচনাক্রমে মহাপরিচালক কর্তৃক নির্ধারিত অন্য কোন মেয়াদে আইন ও বিধিমালার উপর যেকোনো ধরনের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করিতে পারিবে। (৪) উপ-বিধি (৩) এ উল্লিখিত কেবল ১ )এক( দিন ও ২ (দুই) দিন মেয়াদি প্রশিক্ষণের ক্ষেত্রে শিল্প সম্পর্ক শিক্ষায়তনসমূহ আইন ও বিধির বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করিতে পারিবে। (৫) অধিক্ষেত্রাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন কর্তৃক আইন ও বিধিমালা বা উহার কোনো সুনির্দিষ্ট বিষয়ে পরিচালিত বৎসরে অন্তত একটি প্রশিক্ষণ কোর্সে কলকারখানা ও প্রতিষ্ঠানসমূহ এবং ট্রেড ইউনিয়ন ও মালিক সমিতিসমূহ অংশগ্রহণ করিতে পারিবে। (৬) বিদ্যামান আইনের আলোকে গঠিত সেইফটি কমিটি ও অংশগ্রহণকারী কমিটির সদস্যগণ বৎসরে অন্তত একবার সংশ্লিষ্ট বিষয়ে অধিক্ষেত্রাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করিতে পারিবেন এবং এই মর্মে শিল্প সম্পর্ক শিক্ষায়তন প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন গ্রহণ করিবেন। (৭) মহাপরিচালক মালিক সংগঠনের সহিত আলোচনাপূর্বক যেকোনো প্রশিক্ষণ কোর্সের ব্যয়ের আনুপাতিক হার নির্ধারণ করিবেন। (৮) শিল্প সম্পর্ক শিক্ষায়তন কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারের আইন দ্বারা প্রতিষ্ঠিত যেকোনো শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে ‘ডিপ্লোমা ইন লেবার ম্যানেজমেন্ট এবং লেবার এডমিনিস্ট্রেশন’ বিষয়ক ডিপ্লোমা কোর্স চালু করিতে পারিবে।”; (৯২) তফসিল-৪ এর (ক) দফা (১২) এর উপ-দফা (গ) এর প্রান্তস্থিত ‘।’ দাড়ি এর পরিবর্তে ‘;’ সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঘ) সংযোজিত হইবে, যথা: ‘‘(ঘ) সেইফটি কমিটির কার্যক্রম পরিচালনার খরচ মালিক বহন করিবে।’’; (খ) দফা (১৩) এর উপ-দফা (ঘ) এর প্রান্তস্থিত ‘।’ দাড়ি এর পরিবর্তে ‘;’ সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঙ) সংযোজিত হইবে, যথা: ‘‘(ঙ) নূতন সেইফটি কমিটি নির্বাচনের পর ৬০ (ষাট) দিনের মধ্যে মালিক কমিটির সকল সদস্যদের যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন বা বাস্তবায়ন করিবার নিমিত্ত প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করিবেন।’’; (৯৩) তফসিল-৫ এর (ক) দফা ৩ এর উপ-দফা (গ) এর প্রান্তস্থিত ‘।’ দাড়ি এর পরিবর্তে ‘;’ সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ঘ) সংযোজিত হইবে, যথা: ‘‘(ঘ) শ্রম অধিদপ্তরের অধীনস্ত সকল শ্রম কল্যাণ কেন্দ্র, আঞ্চলিক শ্রম দপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর ও শিল্প সম্পর্ক শিক্ষায়তন শ্রমিকদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করিবে।’’; (খ) দফা ৪ এর উপ-দফা (ক) এ উল্লিখিত ‘একটি’ শব্দটির পরিবর্তে ‘এক বা একাধিক’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (গ) দফা ৭ এর (অ) উপ-দফা (৬) এর অনুচ্ছেদ (ক) এ উল্লিখিত ‘এক মাসের’ শব্দসমূহের পরিবর্তে ‘৬০ (ষাট) দিনের’ সংখ্যা, বন্ধনী ও শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (আ) উপ-দফা (৬) এর অনুচ্ছেদ (খ) এর শর্তাংশ এবং অনুচ্ছেদ (ঙ) এ উল্লিখিত ‘কর্মচারী’ শব্দটির পরিবর্তে ‘শ্রমিক’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (ই) উপ-দফা (৬) এর অনুচ্ছেদ (ঘ) এ উল্লিখিত ‘১ (এক) মাসের’ শব্দসমূহ, সংখ্যা, বন্ধনী ও শব্দসমূহের পরিবর্তে ‘৬০ (ষাট) দিনের’ সংখ্যা, বন্ধনী ও শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (ঈ) উপ-দফা (৬) এর অনুচ্ছেদ (খ) এ উল্লিখিত ‘পারিবেন’ শব্দটির পর ‘এবং কর্তৃপক্ষকে অবহিত করিয়া উক্ত বাসস্থান ব্যবহার করিতে পারিবেন’ শব্দসমূহ সন্নিবেশিত হইবে; (ঘ) দফা ৭ এর উপ-দফা (৬) এর অনুচ্ছেদ (ঙ) এ উল্লিখিত ‘পারিবেন’ শব্দটির পর ‘এবং কর্তৃপক্ষকে অবহিত করিয়াউক্ত বাসস্থান ব্যবহার করিতে পারিবেন’ শব্দসমূহ সন্নিবেশিত হইবে; (৯৪) ফরম-১ এর ছকের ক্রমিক নং ১৮ এর বিপরীতে উল্লিখিত ‘বার্ষিক বেতন বা মজুরি বৃদ্ধির বিধান’ শব্দসমূহের পরিবর্তে ‘বেতন ও মজুরি কাঠামো এবং বার্ষিক বেতন বা মজুরি বৃদ্ধির বিধান’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (৯৫) ফরম-৬ এর অপর পৃষ্ঠা শিরোনাম সংবলিত ছকে উল্লিখিত ‘জাতীয় পরিচয়পত্র নং’ শব্দসমূহের পরিবর্তে ‘জাতীয় পরিচয়পত্র নং/জন্মনিবন্ধন নম্বর’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (৯৬) ফরম-৭ এর ‘(খ) দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ২-৫’ এবং ‘(গ) তৃতীয় ভাগ, পৃষ্ঠা ৬-৯’ এর শিরোনাম এবং উহার ছকের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম এবং ছক প্রতিস্থাপিত হইবে, যথা: ‘‘(খ) দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ২-৫ মালিকের ও চাকরির তথ্য কারখানা/ মালিক/ব্যবস্থাপনা যোগদানের চাকরি ত্যাগ/ ত্যাগ/অবসানের মালিক/প্রাধিকার শ্রমিকের প্রতিষ্ঠার নাম ও অবসানের প্রাপ্ত ব্যক্তির কর্তৃপক্ষের নাম তারিখ ধরণ/কারণ স্বাক্ষর/টিপসহি ঠিকানা তারিখ স্বাক্ষর (১) (২) (৩) (৪) (৫) (৬) (৭) (গ) তৃতীয় ভাগ, পৃষ্ঠা ৬-৯ সার্ভিস রেকর্ড ও মজুরি এবং ভাতা সংক্রান্ত তথ্য বর্তমান চাকরির মাসিক মজুরির হার অন্যান্য মোট, শ্রমিকের মালিকের শ্রমিকের মালিক/ পদে পদ ও ভাতা প্রভিডেন্ড প্রদেয় প্রদেয় স্বাক্ষর/ প্রাধিকার চাকরি কার্ড ফান্ড চাঁদা চাঁদা প্রাপ্ত টিপসহি আরম্ভের নম্বর (যদি ব্যক্তির তারিখ থাকে) স্বাক্ষর (১) (২)(৩)(৪)(৫)(৬)(৭) (৮) (৯) মূল বাড়ী চিকিৎসা বোনাস মজুরি ভাড়া ভাতা (যদি থাকে) ভাতা ”; টাকা টাকা টাকা টাকা টাকা (৯৭) ফরম-৪৩ এ উল্লিখিত ‘আদালতে জামাকৃত অর্থের প্রাপ্তি স্বীকারের রসিদ’ শব্দসমূহের পরিবর্তে ‘আদালতে জামাকৃত অর্থের প্রাপ্তি স্বীকারের রসিদ/কল্যাণ ফান্ডে জমার রসিদ’ শব্দসমূহ এবং ‘শ্রম আদালতের পক্ষে স্বাক্ষর’ শব্দসমূহের পরিবর্তে ‘কল্যাণ ফাণ্ডের/শ্রম আদালতের পক্ষে স্বাক্ষর’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে; (৯৮) ফরম ৫৬(চ) এর পরিবর্তে নিম্নরূপ ফরম ৫৬(চ) প্রতিস্থাপিত হইবে, যথা: ‘ফরম-৫৬(চ) [ধারা ১৭৮(২)(৩) এবং বিধি ১৬৮(৫) দ্রষ্টব্য] ট্রেড ইউনিয়নের কর্মকর্তার বিবরণ ক্রমিক নাম মাতা ও বয়স ঠিকানা ইউনিয়নে প্রতিষ্ঠানে টোকেন/কার্ড মন্তব্য পিতা/স্বামীর নং তাহার তাহার নং স্থায়ী বর্তমান নাম পদবি পদবি (যদি থাকে) (১) (২) (৩) (৪) (৫) (৬) (৭) (৮) (৯) (১০) ----------------------------- ------------------------------ সভাপতির স্বাক্ষর ও নামসহ সিল সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও নামসহ সিল’; (৯৯) ফরম ৫৬(ছ) এর পরিবর্তে নিম্নরূপ ফরম ৫৬(ছ) প্রতিস্থাপিত হইবে, যথা: ‘ফরম-৫৬(ছ) [ধারা ১৭৮(২)(৩) এবং বিধি ১৬৮(৫) দ্রষ্টব্য] ফেডারেশনের কর্মকর্তার বিবরণ ক্রমিক নাম মাতা ও বয়স ঠিকানা ফেডারেশনে টোকেন/কার্ড মন্তব্য নং পিতা/স্বামীর তাহার নং স্থায়ী বর্তমান নাম পদবি (যদি থাকে) (১) (২) (৩) (৪) (৫) (৬) (৭) (৮) (৯) -------------------------------- ------------------------------------------- সভাপতির স্বাক্ষর ও নামসহ সিল সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও নামসহ সিল’; (১০০) ফরম ৬০ এ উল্লিখিত ‘শ্রম পরিচালক’ শব্দসমূহের পরিবর্তে ‘মহাপরিচালক’ শব্দটি প্রতিস্থাপিত হইবে; (১০১) সর্বত্র উল্লিখিত ‘শ্রম পরিচালক’, ‘অতিরিক্ত শ্রম পরিচালক’, ‘যুগ্ম শ্রম পরিচালক’, ‘উপ-শ্রম পরিচালক’, ‘সহকারী শ্রম পরিচালক’ ও ‘শ্রম কর্মকর্তা’ শব্দসমূহের পরিবর্তে, এই প্রজ্ঞাপন দ্বারা ভিন্নরূপ কোনো বিধান করা না হইলে, ক্ষেত্রমত, ‘মহাপরিচালক’, ‘অতিরিক্ত মহাপরিচালক’, ‘পরিচালক’, ‘উপ-পরিচালক’, ‘সহকারী পরিচালক’ ও ‘শ্রম কর্মকর্তা’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১৫৪

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি