RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা১৬৪

ভবিষ্য তহবিল গঠন

৩৭টি বিধি

আইনের টেক্সট

১৬৪। (১) প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের মালিক উহার শ্রমিকগণের জন্য একটি ভবিষ্য তহবিল গঠন করিবেন।

(২) ভবিষ্য তহবিলের গঠন, পরিচালনা ও অন্যান্য বিষয়াদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

(৩) ভবিষ্য তহবিলের সদস্যদের বিদ্যমান কোনো আর্থিক বা প্রদত্ত অন্য কোনো সুবিধাদি মালিক কমাইতে পারিবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৬৪ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে ৩৭টি বিধি সংযুক্ত। প্রতিটির পূর্ণ টেক্সট বিধির পাতায়।

বিধি ২৫১ · ভবিষ্য তহবিল গঠনপ্রতিটি শিল্প প্রতিষ্ঠানে আইনের ধারা ১৬৪ অনুযায়ী শ্রমিকগণের জন্য একটি ভবিষ্য তহবিল থাকবে। ব্যাখ্যা।এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে (ক) ‘উত্তরাধিকারী’ অর্থ ভবিষ্য…বিধি ২৫২ · ভবিষ্য তহবিল গঠন(১) ভবিষ্য তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা: (ক) প্রত্যেক সদস্যের মাসিক মূল মজুরি বা বেতন হইতে নির্ধারিত হারে কর্তনকৃত চাঁদা; (খ) শিল্প প্রতিষ্ঠানের মালিক কর্তৃক…বিধি ২৫৩ · ভবিষ্য তহবিলে সদস্য হইবার যোগ্যতা(১) কোনো শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত মালিক বা অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্য ব্যতীত পদমর্যাদা নির্বিশেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাহাদের চাকরি স্থায়ী হইয়াছে এইরূপ…বিধি ২৫৪ · নমিনি বা উত্তরাধিকারী মনোনয়ন(১) প্রত্যেক সদস্য তাহার মৃত্যুর ক্ষেত্রে তহবিলে তাহার নামে জমা অর্থ গ্রহণের অধিকার প্রদান করিয়া ফরম-৪৮ অনুযায়ী তাহার নমিনি বা উত্তরাধিকারীর ছবিসহ মনোনয়ন প্রদান…বিধি ২৫৫ · হিসাব নম্বর বন্টনমালিকের নিকট হইতে তথ্য পাইবার পর ট্রাস্টি বোর্ড, যথা শীঘ্র সম্ভব, সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক নির্ধারিত উপায়ে ফরম-১০০ অনুযায়ী একটি হিসাব নম্বর মঞ্জুর এবং উহা মালিককে ও…বিধি ২৫৬ · ট্রাস্টি বোর্ড গঠন ও সদস্য মনোনয়ন(১) ট্রাস্টি বোর্ড অনধিক ৬ (ছয়) সদস্য সমন্বয়ে নিম্নলিখিতভাবে গঠিত হইবে, যথা: (ক) শিল্প প্রতিষ্ঠানের মালিক বা চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক বা স্থানীয় প্রধান -…বিধি ২৫৭ · বোর্ডের সদস্যের মেয়াদ, পদত্যাগ ইত্যাদি ও শূন্যপদ পূরণ(১) বোর্ডের সকল সদস্যের মেয়াদ হইবে বোর্ডের অনুমোদনের তারিখ হইতে ৩ (তিন) বৎসর: তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাদের নূতন ট্রাস্টি বোর্ড কার্যভার গ্রহণ…বিধি ২৫৮ · বোর্ডের সদস্য-সচিববিধি ২৫৬(১)(খ) অনুযায়ী কল্যাণ কর্মকর্তা বা মানব সম্পদ বিভাগের প্রতিনিধি সদস্য-সচিব হিসাবে মনোনীত হইবেন।বিধি ২৫৯ · বোর্ডের অনুমোদনট্রাস্টি বোর্ড গঠনের পর সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমোদন গ্রহণ করিতে হইবে এবং অনুমোদনের দিন হইতে উহার কার্যক্রম আরম্ভ হইবে।বিধি ২৬০ · বোর্ডের নিবন্ধনট্রাস্টি বোর্ড সদস্যদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে ভবিষ্য তহবিল নিবন্ধিত করা যাইতে পারে।বিধি ২৬১ · বোর্ডের সদস্যের অযোগ্যতাকোনো ব্যক্তি ট্রাস্টি বোর্ডের সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি (ক) উপযুক্ত আদালত তাহাকে অপ্রকৃতিস্থ বা দেউলিয়া বলিয়া ঘোষণা করে; (খ) তিনি নৈতিক স্খলনজনিত কোনো…বিধি ২৬২ · ট্রাস্টি বোর্ডের সদস্যের অপসারণবোর্ড, কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ট্রাস্টি বোর্ডের যে কোনো মনোনীত সদস্যকে লিখিত আদেশ দ্বারা অপসারণ করিতে পারিবে, যদি তিনি (ক) আইন ও এই বিধিমালার অধীন তাহার উপর অর্পিত…বিধি ২৬৩ · বোর্ডের সভা(১) প্রতি ২ (দুই) মাসে অন্তত ১ (এক) বার ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে এবং সভাপতির সহিত আলোচনাক্রমে সদস্য- সচিব প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং…বিধি ২৬৪ · সভার কোরাম(১) ট্রাস্টি বোর্ডের সভায় কোরাম পূর্ণ হইবার জন্য মালিকপক্ষের ও শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অন্তত ১ (এক) জন করিয়া ট্রাস্টিসহ অর্ধেকের অধিক ট্রাস্টির উপস্থিতি থাকিতে…বিধি ২৬৫ · সিদ্ধান্ত গ্রহণপ্রতিষ্ঠানের ভবিষ্য তহবিল সংক্রান্ত সকল বিষয় বোর্ডের সভায় উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোনো বিষয়ে সমসংখ্যক…বিধি ২৬৬ · সভার কার্যবিবরণীউপস্থিত ট্রাস্টিদের নাম উল্লেখসহ প্রত্যেক সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে প্রত্যেক ট্রাস্টিকে ও সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শককে প্রদান…বিধি ২৬৭ · কর্মচারী নিয়োগতহবিলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বোর্ড প্রয়োজনে কর্মচারী নিয়োগ করিতে পারিবে।বিধি ২৬৮ · চাঁদা(১) ভবিষ্য তহবিলের চাঁদার হার হইবে কোনো সদস্যের মাসিক মূল মজুরি বা বেতনের অন্যূন ৮.৩৩ শতাংশ এবং প্রত্যেক সদস্যকে প্রতি মাসে উল্লিখিত চাঁদা ভবিষ্য তহবিলে প্রদান করিতে…বিধি ২৬৯ · চাকরির অবসানের কারণে রিটার্নভবিষ্য তহবিলের সদস্য এইরূপ শ্রমিকের মধ্যে যাহাদের পূর্ববর্তী মাসে চাকরির অবসান হইয়াছে তাহাদের একটি তালিকা মালিক প্রত্যেক মাস শেষ হইবার ১৫ (পনেরো) দিনের মধ্যে বোর্ডের…বিধি ২৭০ · তহবিলের হিসাব পরিচালনা(১) তহবিলে প্রাপ্ত সমুদয় অর্থ সদস্য-সচিব বোর্ড কর্তৃক । নির্ধারিত তফসিলি ব্যাংকের স্থানীয় শাখায় ‘ভবিষ্য তহবিল হিসাব’ নামের একটি ব্যাংক হিসাব উন্মুক্ত করিয়া উহাতে জমা…বিধি ২৭১ · মালিকের হিসাবরক্ষণ ও বিবরণী(১) প্রত্যেক মালিক ভবিষ্য তহবিলে প্রদত্ত তাহার নিজের অংশ এবং শ্রমিকের চাঁদার হিসাব বোর্ড কর্তৃক সময় সময় নির্দেশিত পদ্ধতিতে সংরক্ষণ করিবেন। (২) প্রত্যেক বৎসর শেষ হইবার…বিধি ২৭২ · তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন(১) বোর্ড, প্রতি বৎসর ৩০শে মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসরের তহবিলের হিসাব বিবরণী মালিকের নিকট ফরম -১০১ অনুযায়ী দাখিল করিবে। (২) বোর্ড হইতে হিসাব বিবরণী প্রাপ্তির পর…বিধি ২৭৩ · রাজস্ব হিসাবভবিষ্য তহবিলের একটি রাজস্ব হিসাব খুলিতে হইবে যাহাতে সকল মুনাফা ও অন্যান্য বিনিয়োগ, উপার্জিত মুনাফা এবং তহবিল বরাবর বাজেয়াপ্ত যে কোনো অর্থ পৃথকভাবে জমা হইবে এবং একইভাবে…বিধি ২৭৪ · সদস্যের হিসাব(১) তহবিলের প্রত্যেক সদস্যের নামে লেজারে একটি একাউন্ট খুলিতে হইবে, যাহাতে প্রদত্ত চাঁদা, শ্রমিকের অনুকূলে প্রদত্ত মালিকের অংশ, মুনাফা ও বিনিয়োগ হইতে প্রাপ্ত লভ্যাংশের…বিধি ২৭৫ · তহবিলের অর্থ বিনিয়োগ(১)তহবিলের অর্থ বোর্ডের সিদ্ধান্তক্রমে সদস্যদের জন্য সম্ভাব্য ঋণ এবং চূড়ান্ত পাওনা ও অন্যান্য জরুরি ব্যয় পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখিয়া অবশিষ্ট অর্থ…বিধি ২৭৬ · পরিচালনা ব্যয়তহবিলের শ্রমিকের বেতন, ভাতা, ইত্যাদিসহ তহবিলের যাবতীয় প্রশাসনিক ব্যয়, অডিট একাউন্ট ও আইনগত ব্যয়, স্টেশনারি ব্যয়, ফরম, আসবাবপত্র, ভাড়া, কর ও অন্যান্য যুক্তিসঙ্গত…বিধি ২৭৭ · হিসাবের ধরনপরিচালনা হিসাবসহ তহবিলের হিসাব বোর্ড কর্তৃক নির্দিষ্ট ও নির্ধারিত পন্থায় মালিক বা সদস্য-সচিব সংরক্ষণ করিবেন।বিধি ২৭৮ · হিসাব নিরীক্ষা(১) তহবিলের বাৎসরিক হিসাব কোম্পানি আইন, ১৯৯৪ এর বিধান অনুযায়ী স্বীকৃত অডিট ফার্ম কর্তৃক প্রত্যেক বৎসর নিরীক্ষা করাইতে হইবে: তবে শর্ত থাকে যে, নির্বাহী পরিচালক মনে করিলে…বিধি ২৭৯ · লভ্যাংশ বা মুনাফা(১) ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ বিনিয়োগ হইতে অর্জিত । লভ্যাংশ বা মুনাফা বৎসরের শেষে প্রত্যেক সদস্যের হিসাবে আনুপাতিক হারে জমা করিতে হইবে। (২) সদস্যদের হিসাবে জমাকৃত…বিধি ২৮০ · তহবিলে জমা অর্থ পরিশোধের শর্ত(১) কোনো সদস্যের চাকরি কোনো প্রতিষ্ঠানে ২(দুই) বৎসর সম্পূর্ণ হইবার পর চাকরি সমাপ্তি ঘটিলে তিনি তহবিলে তাহার নামে জমা উভয় অংশ (নিজের ও মালিকের) মুনাফাসহ প্রাপ্ত হইবেন।…বিধি ২৮১ · মৃত সদস্যের জমা অর্থ প্রদানতহবিলের অর্থ প্রদেয় হইবার পূর্বেই, অথবা প্রদেয়হইবার পর কিন্তু প্রদানের পূর্বেই কোনো সদস্যের মৃত্যু হইলে (ক) যেইক্ষেত্রে মনোনয়ন বৈধ থাকে সেইক্ষেত্রে সদস্যের নামে জমা অর্থ অথবা উহার কোনো অংশ উক্ত মনোনয়ন অনুযায়ী…বিধি ২৮২ · ভবিষ্য তহবিলে অর্থ পরিশোধ(১) যেইক্ষেত্রে কোনো সদস্যের নামে জমা অর্থ অথবা এই বিধিমালা অনুযায়ী কোনো কর্তনের পর অবশিষ্ট অর্থ প্রদেয় হয়, সেইক্ষেত্রে বোর্ড উক্ত সদস্যের হিসাবটি বন্ধ করিবে এবং যে…বিধি ২৮৩ · তহবিল হইতে অগ্রিম গ্রহণ(১) কোনো সদস্য তাহার হিসাব জমায় স্থিতি অর্থ হইতে ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত শর্তে ফরম-১০৩ অনুযায়ী অগ্রিম গ্রহণ করিতে পারিবেন, যথা: (ক) কোনো চাঁদাদাতা বা…বিধি ২৮৪ · বোর্ডের কার্যক্রম পরিচালনাসকল আদেশ এবং দলিল বোর্ডের নামে প্রদত্ত এবং সম্পাদিত হইবে এবং বোর্ড কর্তৃক প্রাধিকারপ্রাপ্ত কোনো কর্মকর্তা দ্বারা উক্ত বিষয় প্রত্যয়িত হইতে হইবে।বিধি ২৮৫ · লঙ্ঘন, ইত্যাদির জন্য শাস্তি(১) কোনো ব্যক্তি নিম্নবর্ণিত বিষয়ের জন্য আইনের । ধারা ১৫৮ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত হইবেন, যথা: (ক) এই বিধিমালা অনুযায়ী প্রদেয় কোনো চাঁদা পর্যাপ্ত কারণ ব্যতীত পরিশোধ করিতে…বিধি ২৮৬ · বাধ্যবাধকতা(১) সকল শিল্প প্রতিষ্ঠান বা কারখানার মালিক উহার সকল শ্রমিকের । সুবিধা বা কল্যাণের জন্য ভবিষ্য তহবিল গঠন করিবে। (২) শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্য তহবিল ব্যবস্থা এই অধ্যায়ের…বিধি ২৮৭ · তহবিলের বিলুপ্তিকোনো শিল্প প্রতিষ্ঠান বিলুপ্ত হইলে উক্ত শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ভবিষ্য তহবিল স্বয়ক্রিয়ভাবে বিলুপ্তি ঘটিবেঃ তবে শর্ত থাকে যে, এইরূপ বিলুপ্তি ঘটিবার পূর্বে তহবিলের…

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

এই ধারার নির্দেশিকা পরবর্তী ধাপে যুক্ত হবে।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

BLA: ভবিষ্য তহবিল সাধারণভাবে ঐচ্ছিক; ১০০+ স্থায়ী শ্রমিকের প্রতিষ্ঠানে শর্তসাপেক্ষে বাধ্যতামূলক, সর্বজনীন পেনশন স্কীমের বিকল্প আছে (২০২৬, ধারা ২৬৪(১০))। EPZ ধারা ১৬৪-এ প্রত্যেক প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিল গঠনের বিধান।

BLA ধারা ২৬৪ পাশাপাশি দেখুন
BLA ধারা ২৬৪ · বেসরকারি খাতে প্রতিষ্ঠানের শ্রমিকগণের জন্য ভবিষ্য তহবিল অথবা সর্বজনীন পেনশন স্কীমে অংশগ্রহণ

২৬৪৷ ( ১) বেসরকারী খাতের কোন প্রতিষ্ঠান উহার শ্রমিকগণের সুবিধার জন্য ভবিষ্য তহবিল গঠন করিতে পারিবে।

(২) উপরিউক্ত ভবিষ্য তহবিল ধারা ৩ এর অধীন কোন প্রতিষ্ঠান কর্তৃক এতদ্‌উদ্দেশ্যে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত পন্থায় গঠিত হইবে৷

(৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, বেসরকারী খাতের কোন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণের জন্য ভবিষ্য তহবিল গঠনের উদ্দেশ্যে সরকার বিধি প্রণয়ন করিতে পারিবে, এবং যদি উক্তরূপ বিধি প্রণীত হয় তাহা হইলে যে প্রতিষ্ঠানে উহা প্রযোজ্য হইবে সে প্রতিষ্ঠান উহার বিধানাবলী মানিয়া চলিতে বাধ্য থাকিবে৷

(৪) উক্তরূপ ভবিষ্য তহবিল একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হইবে৷

(৫) উক্তরূপ ট্রাস্টি বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক এবং উহাতে নিযুক্ত শ্রমিকগণের সমান সংখ্যক প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে; এবং সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি ইহার চেয়ারম্যান হইবেন৷

(৬) মালিকের প্রতিনিধি মালিক কর্তৃক মনোনীত হইবেন এবং শ্রমিকগণের প্রতিনিধি যৌথ দর কষাকষি প্রতিনিধি কর্তৃক মনোনীত হইবেন ২[ :

তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো যৌথ দর কষাকষি প্রতিনিধি থাকিবে না সেই ক্ষেত্রে অংশগ্রহণকারী কমিটি কর্তৃক শ্রমিক প্রতিনিধি মনোনীত হইবেন।]

(৭) যে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে কোন যৌথ দরকষাকষি প্রতিনিধি ৩[ বা অংশগ্রহণকারী কমিটি নাই, সে ক্ষেত্রে শ্রমিকগণের প্রতিনিধি মহাপরিচালকের] তত্ত্বাবধানে, উক্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের দ্বারা নির্বাচিত হইবেন৷

(৮) ট্রাস্টি বোর্ডের সকল সদস্য দুই বত্সরের মেয়াদে তাহাদের পদে অধিষ্ঠিত থাকিবেনঃ

তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্বীয় পদে বহাল থাকিবেন৷

(৯) যে প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিল গঠন করা হইয়াছে সে প্রতিষ্ঠানের প্রত্যেক স্থায়ী শ্রমিক উহাতে তাহার চাকুরী এক বত্সর পূর্ণ করিবার পর প্রত্যেক মাসে উহার ভবিষ্য তহবিলে, ভিন্নরূপ কোন চুক্তি না থাকিলে, তাহার মাসিক মূল মজুরীর অন্যুন সাত শতাংশ এবং অনধিক আট শতাংশ হারে চাঁদা প্রদান করিবেন; এবং মালিকও ইহাতে উক্ত হারে চাঁদা প্রদান করিবেন৷

৪[(১০) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, যেসকল প্রতিষ্ঠানে অন্যূন ১০০ (একশত) জন স্থায়ী শ্রমিক কর্মরত রহিয়াছেন, সেই সকল প্রতিষ্ঠানের মালিক শ্রমিকগণের সুবিধার জন্য ভবিষ্য তহবিল গঠন করিতে বাধ্য থাকিবে, যদি উক্ত প্রতিষ্ঠানের অন্যূন দুই-তৃতীয়াংশ শ্রমিক মালিকের নিকট লিখিত দরখাস্ত পেশ করিয়া উক্তরূপ ভবিষ্য তহবিল গঠনের দাবি করে, তবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জনবলের মধ্যে যাহারা লিখিতভাবে আগ্রহ প্রকাশ করিবে, তাহাদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্তিত সর্বজনীন পেনশন স্কিম ‘প্রগতি’-তে অংশগ্রহণ নিশ্চিত করিলে ভবিষ্য তহবিল গঠনের বিধান হইতে মালিক অব্যাহতি পাইবে:

তবে শর্ত থাকে যে, উক্ত স্কীমে মালিক ৫০% চাঁদা প্রদান করিবে এবং কর্মরত শ্রমিকও ৫০% চাঁদা প্রদান করিবে:

আরও শর্ত থাকে যে, কোনো শ্রমিক স্কীমের সদস্য হইতে লিখিতভাবে অনাগ্রহ প্রকাশ করিলে মালিক তাহার প্রদত্ত ৫০% চাঁদা প্রদান করিতে বাধ্য থাকিবে না।]

(১১) যেক্ষেত্রে উপ-ধারা (১০) এর অধীন ভবিষ্য তহবিল গঠনের দাবী করা হয়, সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক দরখাস্ত প্রাপ্তির ছয় মাসের মধ্যে উহা গঠনের জন্য ধারা ৩ এর অধীন প্রয়োজনীয বিধি প্রণয়ন করিবেন এবং ভবিষ্য তহবিল উক্ত সময় অতিক্রান্ত হইবার পূর্বেই চালু করিবেন।

৫[(১২) উক্ত ভবিষ্য তহবিলে জমাকৃত মোট অর্থের অন্যূন অর্ধেক সরকারি মালিকানাধীন বিনিয়োগযোগ্য কোনো খাতে বিনিয়োগ করা যাইবে।]

(১৩) উক্ত ভবিষ্য তহবিলের পরিচালনা ব্যয় মালিক বহন করিবেন৷

(১৪) প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব যেভাবে নিরীক্ষিত হয়, ভবিষ্য তহবিলের প্রতি বত্সরের আয়-ব্যয়ের হিসাবও সেভাবে প্রতিষ্ঠানের খরচে নিরীক্ষিত হইবেঃ

তবে শর্ত থাকে যে, সরকার নিজ খরচে উক্ত তহবিলের আয়-ব্যয়ের কোন বিশেষ নিরীক্ষার জন্য স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ করিতে পারিবে৷

(১৫) ভবিষ্য তহবিলের আয়-ব্যয়ের হিসাব তত্সম্পর্কে নিরীক্ষা রিপোর্টসহ, নিরীক্ষা রিপোর্ট পেশ করার এক মাসের মধ্যে শ্রম পরিচালকের নিকট প্রেরণ করিতে হইবে৷

৬[***]

(১৭) এই ধারার বিধান অনুযায়ী ভবিষ্য তহবিল গঠনকারী কোন প্রতিষ্ঠান ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ সনের ১৯নং আইন) এর উদ্দেশ্যে সরকারী প্রতিষ্ঠান বলিয়া গণ্য হইবে৷

(১৮) এই ধারায় বেসরকারী খাতের প্রতিষ্ঠান বলিতে এমন কোন প্রতিষ্ঠানকে বুঝাইবে যাহা সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের সরাসরি মালিকানায় বা ব্যবস্থাপনায় নাই অথবা যাহার ক্ষেত্রে সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কোন ভবিষ্য তহবিল বিধি প্রযোজ্য হয় না৷

EPZ ধারা ১৬৪ · ভবিষ্য তহবিল গঠন

১৬৪। (১) প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের মালিক উহার শ্রমিকগণের জন্য একটি ভবিষ্য তহবিল গঠন করিবেন।

(২) ভবিষ্য তহবিলের গঠন, পরিচালনা ও অন্যান্য বিষয়াদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

(৩) ভবিষ্য তহবিলের সদস্যদের বিদ্যমান কোনো আর্থিক বা প্রদত্ত অন্য কোনো সুবিধাদি মালিক কমাইতে পারিবে না।