RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ১৭ · তৃতীয় অধ্যায় — বয়লার নির্মাণ, সংযোজন ও আমদানি
বিধি১৭

বয়লার নির্মাণকারীর দায়িত্ব

বয়লার বিধিমালা, ২০২৫

বয়লার নির্মাণকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—

(ক) ড্রইং-ডিজাইন অনুমোদনের তারিখ হইতে সর্বোচ্চ ১২ (বারো) মাসের মধ্যে বয়লার নির্মাণ কার্য সম্পন্ন করিতে হইবে;

(খ) বয়লার নির্মাণকার্য সম্পন্ন হইবার পর কোড অনুযায়ী যথাযথভাবে সংরক্ষণ করিতে হইবে;

(গ) বয়লার সরবরাহের বা বিক্রয়ের পর অবিলম্বে নিবন্ধন সংশ্লিষ্ট সকল দলিলাদি ও সনদ ক্রয়কারী প্রতিষ্ঠানকে সরবরাহপূর্বক উক্ত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিত করিতে হইবে;

(ঘ) কারখানায় কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (occupational health and safety) নিশ্চিত করিতে হইবে; এবং

(ঙ) বিদ্যমান শ্রম আইনের সংশ্লিষ্ট বিধানাবলি অনুসরণ করিতে হইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।