বয়লার রক্ষণাবেক্ষণ
(১) বয়লার ব্যবহারকারীকে নিম্নরূপভাবে বয়লার রক্ষণাবেক্ষণ করিতে হইবে, যথা:—
(ক) বয়লার নিয়মিত পরিষ্কারকরণ;
(খ) প্রযোজ্য ক্ষেত্রে, ডি-স্কেলিং;
(গ) জলীয় পরীক্ষণ, লো-ওয়াটার কাট অব পরীক্ষণ, বার্নার অটোমেশন পরীক্ষণ, সেফটি ভালভ সেট ও টেস্ট, ইত্যাদি;
(ঘ) কোড অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ;
(ঙ) লগবুকে তথ্য লিপিবদ্ধকরণ; এবং
(চ) বন্ধ বয়লার কোড অনুযায়ী সংরক্ষণ।
(২) বয়লার ব্যবহারকারী কর্তৃক নিয়োগকৃত বয়লার পরিচালনাকারী নিজে বয়লার রক্ষণাবেক্ষণ করিবেন এবং, প্রয়োজনে, বয়লার নির্মাণকারী বা মেরামতকারীর মাধ্যমে বয়লার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।