বিধি৬৪
বিধি ৫ বা বিধি ৪ লঙ্ঘনের দণ্ড
বয়লার বিধিমালা, ২০২৫
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কোনো কর্মচারী আইন ও বিধি ৫ বা বিধি ৪ অথবা এই বিধিমালার অন্য কোনো বিধান লঙ্ঘন করিলে বা লঙ্ঘন করিয়া প্রতিবেদন, পত্র, লাইসেন্স বা সনদ প্রদান করিলে উহা অসদাচরণ বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য তিনি সরকারি কর্মচারী (শৃঙ্গলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এ বর্ণিত দণ্ডে দণ্ডিত হইবেন।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।