RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ২১ · চতুর্থ অধ্যায় — বয়লার ব্যবহার, ইত্যাদি
বিধি২১

বয়লার হস্তান্তর বা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় দলিলাদি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ২৩ এর উপ-ধারা (৩) অনুযায়ী বয়লার ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য আবেদনকারীকে আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা :—

(ক) ৩ (তিন) শত টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে বয়লার ক্রয়-বিক্রয় বা হস্তান্তর চুক্তিনামা;

(খ) বয়লার নিবন্ধনপত্র ও সর্বশেষ বয়লার ব্যবহারের সনদ;

(গ) অনুমোদিত প্ল্যান অব স্টীম পাইপ;

(ঘ) বয়লার কম্পোনেন্ট প্রস্তুতকারীর নিকট হইতে বয়লার কম্পোনেন্ট প্রস্তুত ও পরীক্ষার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে); এবং

(ঙ) ফি প্রদানের প্রমাণক এবং ব্যবসায়িক দলিলাদি।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২৩