বিধি৪৮
অবিকল নকল (duplicate)
বয়লার বিধিমালা, ২০২৫
এই বিধিমালার অধীন প্রদত্ত লাইসেন্স হারাইয়া গেলে বা নষ্ট হইয়া গেলে বিধি ৫৬ এ উল্লিখিত ফি পরিশোধপূর্বক লাইসেন্সের অবিকল নকল (duplicate) লাইসেন্স সরবরাহ করা যাইবে এবং অবিকল নকল লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা:—
(ক) সাধারণ ডায়েরির অনুলিপি;
(খ) লাইসেন্সের অনুলিপি বা লাইসেন্স নম্বর;
(গ) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;
(ঘ) পাসপোর্ট সাইজের ছবি; এবং
(ঙ) ফি প্রদানের প্রমাণক বা ট্রেজারি বা অটোমেটেড চালানের কপি।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।