বিধি২
সংজ্ঞা
বয়লার বিধিমালা, ২০২৫
(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়—
(ক) “আইন” অর্থ বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ৬ নং আইন);
(খ) “কোড” অর্থ আইনের ধারা ২ এর দফা (২) এ সংজ্ঞায়িত কোড;
(গ) “তফসিল” অর্থ এই বিধিমালার কোনো তফসিল; এবং
(ঘ) “ফরম” অর্থ এই বিধিমালার তফসিলে উল্লিখিত কোনো ফরম।
(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইনে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২