RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ২৬ · চতুর্থ অধ্যায় — বয়লার ব্যবহার, ইত্যাদি
বিধি২৬

বয়লার ব্যবহারের সনদ নবায়নের প্রক্রিয়া

বয়লার বিধিমালা, ২০২৫

(১) আইনের ধারা ১৯ এর উপ-ধারা (২) অনুযায়ী বয়লার ব্যবহারের সনদ নবায়নের প্রক্রিয়া হইবে নিম্নরূপ, যথা :—

(ক) বয়লার ব্যবহারের সনদপত্রের মেয়াদ উত্তীর্ণের পূর্বে বয়লার ব্যবহারকারী তফসিল-৫ এ উল্লিখিত ফিসহ তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ধ অনুযায়ী আবেদন দাখিল করিবেন;

(খ) আবেদন প্রাপ্তির পর বয়লার পরিদর্শক ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে বয়লার পরিদর্শন ও পরীক্ষণ করিবেন এবং পরিদর্শন ও পরীক্ষণের পর ৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবেন;

(গ) উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রতিবেদন প্রাপ্তির পর দলিলাদি ও প্রতিবেদন যাচাইপূর্বক অবিলম্বে বয়লার পরিদর্শককে কোডে উল্লিখিত নির্ধারিত ফরম অনুযায়ী বয়লার ব্যবহারের সনদ প্রদানের নির্দেশনা প্রদান করিবেন অথবা আবেদন নামঞ্জুর করিবেন;

(ঘ) নির্দেশনা প্রাপ্তির পর বয়লার পরিদর্শক অবিলম্বে কোডে উল্লিখিত নির্ধারিত ফরম অনুযায়ী বয়লার ব্যবহারের সনদ প্রদান করিবেন; এবং

(ঙ) আবেদন নামঞ্জুর করা হইলে, উহার কারণ উল্লেখপূর্বক উপ-প্রধান বয়লার পরিদর্শক, প্রধান বয়লার পরিদর্শক ও আবেদনকারীকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অবহিত করিবেন।

(২) বয়লার ব্যবহারের সনদের মেয়াদ থাকাকালীন যে কোনো সময় উহা নবায়নের জন্য আবেদন করা হইলে পরিদর্শক কর্তৃক নির্ধারিত পরিদর্শন ও পরীক্ষণের তারিখের পূর্ব পর্যন্ত বয়লার ব্যবহারকারীকে এই বিধিমালার কোনো কিছুই বয়লার ব্যবহার করা হইতে নিবৃত্ত করিবে না।

(৩) বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বয়লার ব্যবহারের সনদ নবায়নের ক্ষেত্রে বিধি ২৯ এ বর্ণিত পরিদর্শন ও পরীক্ষণের তারিখ ও সময় নির্ধারণে বয়লার ব্যবহারকারী কর্তৃক আবেদনে নির্ধারিত তারিখ প্রাধান্য পাইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৯

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৫ · তফসিল-৩