বিধি২৪
বয়লার ব্যবহারের সনদ নবায়ন
বয়লার বিধিমালা, ২০২৫
(১) আইনের ধারা ১৯ এর উপ-ধারা (২) অনুযায়ী নিম্নবর্ণিত কারণে বয়লার ব্যবহারের সনদের কার্যকরতা থাকিবে না, যথা :—
(ক) অনুমোদিত মেয়াদ অতিক্রান্ত হইলে;
(খ) বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হইলে;
(গ) বয়লার বা বয়লার কম্পোনেন্ট মেরামত করা হইলে;
(ঘ) বয়লার ব্যবহার সাময়িকভাবে [অন্যূন ৯০ (নব্বই) দিন)] বন্ধ থাকিলে; এবং
(ঙ) বয়লারে কোনো দুর্ঘটনা ঘটিলে।
(২) উপ-বিধি (১) এ বর্ণিত কারণে বয়লার ব্যবহারের সনদের কার্যকরতা হারাইলে উহা নবায়ন করিতে হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৯