বয়লার ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানের তালিকাভুক্তির যোগ্যতা
(১) বয়লার ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানের তালিকাভুক্তির জন্য নিম্নরূপ জনবল ও যন্ত্রপাতি থাকিতে হইবে, যথা:—
(ক) PAUT Level-II সনদসহ স্নাতক ডিগ্রিধারী অন্যূন ১ (এক) জন যন্ত্রপ্রকৌশলী, Radiography Testing Film Interpretation (RTFI) সনদসহ স্নাতক ডিগ্রিধারী ১ (এক) জন যন্ত্র বা তড়িৎ প্রকৌশলী, Radiography Testing Level- II সনদসহ ডিপ্লোমা ডিগ্রিধারী ১ (এক) জন যন্ত্রপ্রকৌশলী ও ১ (এক) জন তড়িৎ বা পাওয়ার প্রকৌশলী, ১ (এক) জন Radiation Control Officer (RCO) ও প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবল;
(খ) Advanced Phased Array C-Scan Type Ultrasonic Flaw Detector, RT যন্ত্রাদি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি; এবং
(২) বয়লার ঝালাই পরীক্ষণকারী প্রতিষ্ঠান বয়লার এর ঝালাই পরীক্ষণ এবং বয়লার বোর্ডের অনুমোদনক্রমে বয়লার এর ম্যাটেরিয়াল পরীক্ষণ করিতে পারিবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।