RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৩৮ · পঞ্চম অধ্যায় — বয়লার পরিচালনা, ইত্যাদি
বিধি৩৮

পরীক্ষক কমিটির সভা ও কোরাম

বয়লার বিধিমালা, ২০২৫

(১) এই বিধির অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, পরীক্ষক কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

(২) কমিটির সভা সভাপতির সম্মতিক্রমে, উহার সদস্য-সচিব কর্তৃক আহুত হইবে এবং উহা সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।

(৩) অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে পরীক্ষক কমিটির সভার কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না।

(৪) পরীক্ষক কমিটির সকল সভায় সভাপতি সভাপতিত্ব করিবেন, তবে সভাপতির অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন।

(৫) পরীক্ষক কমিটির সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের মতামতের ভিত্তিতে সকল সিদ্ধান্ত গৃহীত হইবে।

(৬) কমিটির সভাপতি ও সদস্যগণ পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে তফসিল-৭ এ বর্ণিত হারে সম্মানি প্রাপ্য হইবেন।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৭