বয়লার পরিচালনা লাইসেন্স প্রদান পদ্ধতি
আইনের ধারা ৯ এর উপ-ধারা (৭) অনুযায়ী বয়লার পরিচালনা লাইসেন্স প্রদানের পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—
(ক) আবেদনকারীকে তফসিল-৬ এ উল্লিখিত ফিসহ তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ব অনুযায়ী কমিটির সদস্য-সচিব বরাবর আবেদন দাখিল করিতে হইবে;
(খ) আবেদন প্রাপ্তির পর কমিটি উহা যাচাই-বাছাইপূর্বক আবেদনের যোগ্য প্রার্থী এবং অযোগ্যতার কারণ উল্লেখপূর্বক অযোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত ও প্রকাশ করিবে;
(গ) আবেদনের যোগ্য প্রার্থীদের পরীক্ষা গ্রহণের নিমিত্ত কমিটি পরীক্ষার স্থান ও সময় নির্ধারণপূর্বক পরীক্ষার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করিবে;
(ঘ) কমিটি পরীক্ষায় কৃতকার্য ও অকৃতকার্য প্রার্থীদের তালিকা প্রণয়নপূর্বক কৃতকার্য প্রার্থীদের লাইসেন্স প্রদানের জন্য প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন দাখিল করিবে;
(ঙ) প্রধান বয়লার পরিদর্শক প্রতিবেদন যাচাই-বাছাইপূর্বক সুপারিশকৃত প্রার্থীদের নামে লাইসেন্স প্রদানের অনুমোদন প্রদান করিবেন;
(চ) অনুমোদন প্রাপ্তির পর উপ-প্রধান বয়লার পরিদর্শক তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ভ অনুযায়ী বয়লার পরিচালনা লাইসেন্স প্রদান করিবেন; এবং
(ছ) নিম্ন গ্রেডের লাইসেন্সধারীকে উচ্চ গ্রেডের লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে পূর্বের লাইসেন্স ফেরত প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ৯